হোম > বিশ্ব

ওমিক্রন শনাক্তের পর বিশ্বে ৫ লাখ মৃত্যুর বিশ্ব রেকর্ড 

ওমিক্রন শনাক্তের পর গত তিন মাসে বিশ্বে ৫ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।  গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।   

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এই সময়ের মধ্যে ৫ লাখ মৃত্যুর সংখ্যা বিশ্ব রেকর্ড। এই সংখ্যা বিয়োগান্তক ঘটনার চেয়ে আরও বেশি কিছু। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড ব্যবস্থাপনা-সংক্রান্ত কর্মকর্তা আবদি মাহামুদ  বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে এসে বলেন, গত নভেম্বরে ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বে ১ কোটি ৩০ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়  বিশ্বে ৫ লাখের বেশি মৃত্যু হয়েছে। 

 ওমিক্রন করোনার অতিসংক্রামক ধরন ডেলটার চেয়েও বেশি সংক্রমণযোগ্য। যদিও এটি রোগীকে গুরুতর অসুস্থ করে না। 
 
আবদি মাহামুদ বলেন, কার্যকর ভ্যাকসিনের যুগে ৫ লাখ মানুষ মারা যাচ্ছে। যখন সবাই বলছে ওমিক্রন হালকা, (তারা) এই পয়েন্টটি মিস করেছে যে এটি শনাক্ত হওয়ার পর থেকে ৫ লাখ মানুষ মারা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, আমরা এখনো এই মহামারির মাঝখানে আছি। আমি আশা করি আমরা এটির শেষের কাছাকাছি চলে এসেছি। অনেক দেশ এখনো তাদের ওমিক্রনের চূড়া অতিক্রম করেনি

ইসরায়েলকে উপেক্ষা করে তুরস্ককে এফ–৩৫ দিচ্ছেন ট্রাম্প, ঠেকাতে মরিয়া নেতানিয়াহু

পাকিস্তানে ৫ আরোহীসহ কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি

মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে হামলা ইরানের

বর্ষার পানিতে ভাসছে মুম্বাই, হাইকোর্ট বললেন— ‘নাগরিকদেরই তৈরি সংকট’

ইরাকের নাজাফে পৌঁছেছে আলী খামেনির কফিন, এরপর যাবে কারবালায়

পশ্চিমবঙ্গে বালিকা ধর্ষণ-খুন: মধ্যরাতে তথাকথিত ক্রসফায়ারে নিহত প্রধান আসামি

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জের: ইরানে যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ বিমান হামলা

নতুন ‘ভিসা প্যাকেজ’ চালু করেছে সৌদি আরব

অবশেষে খামেনির জানাজায় দেখা দিলেন মাহমুদ আহমাদিনেজাদ

৪৫৫ শিশুর জীবন বাঁচাতে সর্বস্ব দান করলেন চীনা দম্পতি, ঘরে মিলল জরাজীর্ণ আসবাব