হোম > বিশ্ব

মাঙ্কিপক্সের জন্য গণ টিকার প্রয়োজন নেই: দক্ষিণ আফ্রিকা

মাঙ্কিপক্সের জন্য কোনো ধরনের গণ টিকা কার্যক্রমের কোনো দরকার নেই বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা। দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞদের একটি দল এ কথা বলেছেন। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আফ্রিকা মহাদেশের কোনো দেশেই এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো নিশ্চিত রোগী এমনকি সন্দেহভাজন কাউকেও শনাক্ত করা হয়নি। তবে বেশ কয়েক দিন আগে থেকেই পূর্ব আফ্রিকা এবং মধ্য আফ্রিকার বেশ কিছু অংশে এই মৃদু সংক্রামক ভাইরাসটি ‘স্থানীয় মহামারি’ আকারে ছড়িয়ে পড়েছে।

তবে যুক্তরাষ্ট্র, স্পেন, কানাডা এবং ইসরায়েলে ২ শতাধিকেরও বেশি নিশ্চিত ও সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। 

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজের নির্বাহী পরিচালক আদ্রিয়ান পুরেন বুধবার বলেছেন, ‘এই মুহূর্তে মাঙ্কিপক্সের জন্য গণ টিকার কোনো প্রয়োজন নেই।’ 

ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজের গবেষক জ্যাকুলিন ওয়্যারে বলেছেন, মাঙ্কিপক্সের ভাইরাস করোনাভাইরাসের মতো অতটা দ্রুত এবং বেশি মাত্রায় ছড়ায় না। 

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাঁরা এই ভাইরাসটির ব্যাপারে ব্যাপক আকারে তথ্য সংগ্রহ করতে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ নজর রেখেছে।

গাজায় যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কায় থাকা ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া

এবার ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁস বন্ধে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির চেষ্টা করছে সিরিয়া—স্বীকার করলেন আল-শারা

সামনে উপনির্বাচন, জেন-জি বিক্ষোভের জেরে ঘাঁটিতেও শঙ্কায় বিজেপি

ব্রিটেনে আটকে রাখা হয়েছিল ভারতীয় যে রাজাকে

মসজিদ, গাড়ি ও কৃষিজমিতে আগুন দিল ইসরায়েলি বসতকারীরা

জাতীয় স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরোধিতা—বিবিসিকে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্দোলনকারীদের ‘শুক্রবারের লোকজন’ বললেন শুভেন্দু, কাদের প্রতি ইঙ্গিত

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িতে ইসরায়েলি সেটলারদের তাণ্ডব

যুদ্ধ ও যুদ্ধবিরতিকালে ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান