হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মঙ্গলবারের সময়সীমাই চূড়ান্ত, ইরানের প্রস্তাব যথেষ্ট নয়: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্সের সৌজন্যে

ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধ বন্ধের পাল্টা প্রস্তাবকে ‘গুরুত্বপূর্ণ’ বললেও তা ‘যথেষ্ট নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তাঁর বেঁধে দেওয়া মঙ্গলবারের (আগামীকাল) সময়সীমা (ডেডলাইন) কোনোভাবেই পরিবর্তন করা হবে না এবং এটাই চূড়ান্ত।

আজ সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরান একটি প্রস্তাব দিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এটি যথেষ্ট নয়। যা করা উচিত, তারা যদি তা করে, তবে এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তারা জানে, তাদের কী করতে হবে এবং আমি মনে করি, তারা সদিচ্ছা নিয়েই আলোচনা করছে।’

একজন সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রে অনেকেই ইরান যুদ্ধের বিরোধিতা করছেন, তাঁদের ব্যাপারে কী বলবেন। তখন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই যুদ্ধ মূলত একটি বিষয় নিয়ে আর তা হলো ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যাঁরা এই যুদ্ধের বিরোধিতা করছেন, তাঁরা নির্বোধ।

ইরানের তেল নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটি এখন আমাদের দখলের অপেক্ষায় আছে, এটি নিয়ে তাদের (ইরান) কিছুই করার নেই। দুর্ভাগ্যবশত, আমেরিকান জনগণ চায়, আমরা বাড়ি ফিরে যাই। যদি এটি আমার ওপর নির্ভর করত, আমি ইরানের তেল নিতাম। তারপর এগুলো থেকে প্রচুর অর্থ উপার্জন করতাম।’

যুদ্ধ দীর্ঘায়িত হওয়া প্রসঙ্গে ট্রাম্প জানান, তাঁর হাতে ‘অনেক বিকল্প’ রয়েছে। তিনি বলেন, ‘আমরা এখনই চলে যেতে পারি এবং তাদের (ইরান) যা ছিল, তা পুনরায় ঠিক করতে ১৫ বছর সময় লাগবে। আমরা এখনই চলে যেতে পারতাম, কিন্তু আমি এটি শেষ করতে চাই। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।’

হরমুজ প্রণালিতে ইরানের নয়, টোল নেওয়া উচিৎ যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে সংঘাত: ফিকে হচ্ছে যুদ্ধবিরতির চেষ্টা

ইরানকে এক রাতেই ধ্বংস করা সম্ভব, হতে পারে মঙ্গলবারই: ট্রাম্প

মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গণহত্যার মামলা

ইরানে নিখোঁজ পাইলট উদ্ধারে অংশ নেয় ২১টি সামরিক বিমান

ট্রাম্পের মঙ্গলবারের সময়সীমা নিয়ে আতঙ্কে ইরানের সাধারণ মানুষ

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা ১০ দফা

পুলিশি হেফাজতে বাবা-ছেলের মৃত্যু, ভারতে ৯ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

ইরানের মিসাইল হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ

হরমুজ দিয়ে চলাচলকারী সব দেশের কাছ থেকে টোল নেবে ইরান