হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধে নামতে প্রস্তুত ৭০ লাখ ইরানি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে এখন পর্যন্ত ৭০ লাখ ইরানি নাগরিক স্বেচ্ছায় সামরিক সেবা প্রদানের জন্য নাম লিখিয়েছেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

গালিবাফ তাঁর পোস্টে লেখেন, প্রচারণার ফলে লাখ লাখ ইরানি নাগরিক স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই বিপুলসংখ্যক মানুষ ‘অস্ত্র তুলে নিতে এবং জাতির প্রতিরক্ষায় রুখে দাঁড়াতে প্রস্তুত’ বলে অঙ্গীকার করেছেন।

গালিবাফ তাঁর পোস্টে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। ঐতিহাসিক প্রতিরোধের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা আগেও এটি (প্রতিরোধ) করেছি এবং আবারও তা করতে প্রস্তুত। আপনারা আমাদের ঘরে আক্রমণ করতে এসেছেন...আসুন। এখানে আপনাদের ‘‘পুরো পরিবারের’’ সঙ্গেই আপনাদের দেখা হবে।’

শত্রুদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গালিবাফ বলেন, ‘সাহস থাকলে এগিয়ে আসো।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই সংঘাত বর্তমানে মধ্যপ্রাচ্যের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

ইরানে পুরস্কারজয়ী মানবাধিকার আইনজীবী গ্রেপ্তার

আপনার প্রতিদিন কথা বলা উচিত নয়—ট্রাম্পের উদ্দেশে মাখোঁ

ইরান যুদ্ধ: কোন দেশে কত প্রাণহানি

ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২০৭৬, ক্ষতিগ্রস্ত ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের ইউরেনিয়াম মাটির অনেক গভীরে—বোল পাল্টালেন ট্রাম্প

১৩ বছরে নিখোঁজ মার্কিন কিশোরীকে ৪৪-এ জীবিত উদ্ধার

ইরান যুদ্ধ: এবার হুমকির মুখে ভারতের কনডমশিল্প

ট্রাম্পের ভাষণের পর বেড়েছে তেলের দাম, যুদ্ধ থামার আশা ক্ষীণ

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প কী বললেন

হরমুজ প্রণালি সচল করতে ৩৫ দেশের সঙ্গে বৈঠকে ব্রিটেন