হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মোজতবা খামেনি জীবিত কি না জানা নেই: ট্রাম্প

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্সের সৌজন্যে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে তাঁকে জনসমক্ষে দেখা না যাওয়ায় নানা জল্পনা তৈরি হয়েছে বলে জানান তিনি।

হোয়াইট হাউসের ইস্ট রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘অনেকে বলছেন, তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। কেউ বলছেন, তিনি একটি পা হারিয়েছেন। কেউ বলছেন, তিনি খুব খারাপভাবে আঘাত পেয়েছেন। আবার কেউ বলছেন, তিনি মারা গেছেন। কেউই বলছে না যে তিনি শতভাগ সুস্থ।’

ট্রাম্প আরও বলেন, ‘খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার পরও তাঁকে জনসমক্ষে দেখা যায়নি, যা অস্বাভাবিক। আমরা জানি না, তিনি মৃত কি না।’

এদিকে পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিনে খামেনি পায়ে ফ্র্যাকচারসহ কয়েকটি সামান্য আঘাত পান। সূত্রটির দাবি, তাঁর বাঁ চোখের পাশে আঘাতের চিহ্ন এবং মুখে হালকা কাটা ছিল।

তবে কয়েক দিন ধরে তাঁকে জনসমক্ষে না দেখা যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা বাড়ছে। এদিকে দ্য নিউইয়র্ক পোস্ট সোমবার এক প্রতিবেদনে দাবি করেছে, খামেনির ব্যক্তিগত জীবন নিয়েও নানা তথ্য মার্কিন প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই প্রতিবেদন শেয়ার করে মন্তব্য করেন, তেহরান থেকে কিছু আকর্ষণীয় প্রতিবেদন আসছে।

স্বামীর পাসওয়ার্ড চুরি করে ৩ হাজার কোটি টাকার বিটকয়েন আত্মসাৎ

লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা

কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু কি তবে মারা গেছেন

মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

হরমুজ প্রণালিতে ট্রাম্পের অভিযানের ডাক প্রত্যাখ্যান ইইউর

এবার খামেনির ব্যবহৃত বিমান উড়িয়ে দিল ইসরায়েল

বিস্তৃত যুদ্ধে জড়াবে না ব্রিটেন: স্টারমার

হরমুজ প্রণালি দিয়ে যেসব দেশকে যাতায়াতের অনুমতি দিয়েছে ইরান

সফরের আগে চীনকে হরমুজ প্রণালির শর্ত দিলেন ট্রাম্প