হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় হুমকি ডেল্টা ভ্যারিয়েন্ট: ফাউচি

ঢাকা: যুক্তরাষ্ট্রের করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় হুমকি ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট  । মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেডিকেল উপদেষ্টা ড. অ্যান্টনি ফাউচি।

এ নিয়ে সংবাদ সম্মেলনে ফাউচি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের ক্ষমতা নিঃসন্দেহে বেশি। এটি রোগকে গুরুতর করে তুলতেও সহায়তা করে।

ভারতে প্রথম পাওয়া যায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে বিশ্বব্যাপী দাপট দেখাচ্ছে করোনার এই ভ্যারিয়েন্ট।

ফাউচি জানান, করোনার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর যুক্তরাষ্ট্রের ভ্যাকসিনগুলো। এ বিষয়ে ফাউচি বলেন, আমাদের কাছে হাতিয়ার আছে। সুতরাং আসুন আমরা সেগুলোকে আমরা ব্যবহার করি এবং মহামারিকে গুঁড়িয়ে দেই।

গত সোমবার মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১৫ কোটির বেশি মানুষ করোনার টিকার দুটি ডোজই পেয়েছেন।

গত এপ্রিল এবং মে মাসে ভারতে করোনা সংক্রমণের বিস্ফোরণ ঘটে। এ জন্য ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের আবাসনে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু

হিজবুল্লাহর লাগাম টানতে চায় লেবাননের রাজনৈতিক নেতৃত্ব, সেনাবাহিনীর না

ব্যাপক হামলার পরও স্থিতিশীল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা: ব্লুমবার্গের প্রতিবেদন

পেজেশকিয়ানকে প্রথম ফোন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার অনুরোধ মোদির

খামেনিপুত্র মোজতবা কি বেঁচে আছেন, ট্রাম্পের মন্তব্যে নতুন রহস্য

ইরাকে বিধ্বস্ত মার্কিন জ্বালানিবাহী কেসি-১৩৫–এর বৈশিষ্ট্য কী, যুদ্ধক্ষেত্রে এর গুরুত্ব কতটা

মার্কিন রণতরি ‘আব্রাহাম লিঙ্কন’ ক্ষতিগ্রস্ত—দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের অস্বীকার

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক জ্বালানিবাহী বিমান ভূপাতিত

ইরান আর আগের মতো নেই: নেতানিয়াহু