হোম > বিশ্ব

বিশ্বে করোনায় এক দিনে শনাক্ত প্রায় ৬ লাখ, মৃত্যু ১৭১২

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ২৯৭ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৭১২ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৪৪৯ জনের, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০২ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ১৫৬ জনের, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ২২২ জনের। 

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে—২৭৯ জন। করোনা শনাক্ত হয়েছে ৫৯ হাজার ৯০৭ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ২৫ হাজার ১০৪ জনের, করোনা শনাক্ত হয়েছে ৮ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৭১৩ জনের। 

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫১ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৫১৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮০ হাজার ১৮১ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪৭ কোটি ৩২ লাখ ২২ হাজার ৪৪২ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের ফিরতে হবে নিজ দেশে

এআইয়ের নাম শুনেই খেপে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীরা

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গাজা ফ্লোটিলা কর্মীদের

৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন

বিটকয়েন দিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান

বিটিএস ভক্তদের জন্য দুয়ার খুলে দিল বুসানের বৌদ্ধমন্দিরগুলো

ইরানের ‘হত্যাচেষ্টা’ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন সুইডেনপ্রবাসী কর্মী

ইরান যুদ্ধের জন্য তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র