হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের প্রস্তাব একপাক্ষিক ও অন্যায্য: ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের দেওয়া সাম্প্রতিক প্রস্তাবকে ‘একপাক্ষিক ও অন্যায্য’ বলে অভিহিত করেছে ইরান। তবে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে সমাধানের পথ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তেহরান।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও আমাদের অন্য প্রতিনিধিরা প্রস্তাবটি পর্যালোচনা করেছেন।

ওই কর্মকর্তা বলেন, প্রস্তাব অনুযায়ী ইরানকে নিজের প্রতিরক্ষা সক্ষমতা সীমিত করতে হবে, বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি অস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সংক্ষেপে বলা যায়, এ প্রস্তাবে ইরানকে নিজের আত্মরক্ষার সক্ষমতা ছেড়ে দিতে বলা হয়েছে, বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটি অস্পষ্ট পরিকল্পনা দেওয়া হয়েছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, এ প্রস্তাবে সফল আলোচনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শর্তও নেই এবং এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা কাঠামো তৈরি হয়নি।

এদিকে বিভিন্ন কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, এ সংকট নিরসনে তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে সমঝোতার চেষ্টা করছে।

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি নিহত

ইরান ১০টি তেলের ট্যাংকার উপহার দিয়েছে: ট্রাম্প

ইরানকে ড্রোন দিচ্ছে রাশিয়া, দাবি পশ্চিমা গোয়েন্দাদের

মার্কিন সেনাদের রুখতে প্রস্তুত ইরানের ১০ লাখের বেশি যোদ্ধা

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তায় ইরান

ইরান যুদ্ধের সুবাদে প্রতিদিন ৭৬০ মিলিয়ন ডলার আয় করছেন পুতিন

ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি উগান্ডার সেনাপ্রধানের

যুদ্ধ থামানোর দায়িত্ব এখন ইরানের: ট্রাম্প

যুদ্ধ থামাতে চুক্তির জন্য হাতজোড় করছে ইরান: হোয়াইট হাউসে ট্রাম্প

ইরান যুদ্ধে আরও ৩০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র