হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র, রাষ্ট্রদূতকে তলব

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি: এএফপি

তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘটনায় আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। রয়টার্স এক তুর্কি কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমার দিকে অগ্রসর হচ্ছিল। এ ঘটনায় উদ্বেগ জানাতে এবং আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে আজ বুধবার ইরানি রাষ্ট্রদূতকে ডাকা হয়।

সূত্রটি জানায়, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার ওপর দিয়ে তুরস্কের দিকে অগ্রসর হওয়ার সময় ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে শনাক্ত করে ভূপাতিত করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শ্রীলঙ্কার উপকূলে ইরানের জাহাজডুবি—দায় এড়াল ভারত

কোটি কোটি টাকা নিয়ে দুবাই থেকে পালানোর পথ খুঁজছেন অতি ধনীরা

প্রতিবেশী দেশগুলোতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানের প্রেসিডেন্ট

এখনো চূড়ান্ত হননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা, হয়েছে সংক্ষিপ্ত তালিকা

ইসরায়েলি হামলায় হাজারো ইরানি সেনা নিহতের দাবি

সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র কি ইরানের আছে

সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা

ইরান যুদ্ধে চীন-রাশিয়া কোনো ফ্যাক্টর নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না স্পেন—উপ-প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

চার দিনে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র