হোম > বিশ্ব

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার যুগান্তকারী চুক্তি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় এক যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্যরা। তিন বছরের বেশি সময় ধরে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১৩ টির বেশি আনুষ্ঠানিক আলোচনা শেষে এই চুক্তির খসড়া তৈরি হয়েছে। আগামী মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাসেম্বলিতে এটি অনুমোদনের জন্য পেশ করা হবে।

ডব্লিউএইচও—এর মহাপরিচালক তেদরোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, সদস্য রাষ্ট্রগুলো প্রমাণ করেছে, বহুপাক্ষিকতা ‘এখনো কার্যকর’ এবং দেশগুলো ‘সাধারণ ভিত্তি খুঁজে বের করার জন্য একসঙ্গে কাজ করতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলি এই চুক্তিটি বিবেচনা করবে এবং এর অনুমোদন দেবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সাল থেকে এই চুক্তির ওপর কাজ করছে। সদস্য রাষ্ট্রগুলো কোভিড-১৯-এর বৈশ্বিক প্রতিক্রিয়ার সমন্বয় এবং ভবিষ্যতের স্বাস্থ্য সংকট মোকাবিলার জন্য একটি পরিকল্পনার আহ্বান জানিয়েছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ রাউন্ডের আলোচনায় অংশ নেয়নি। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ বাতিলের একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন।

এই চুক্তির চূড়ান্ত খসড়া নিশ্চিত করার নির্ধারিত তারিখ ছিল ২০২৪ সালের মে মাস। কিন্তু ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ও ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে মতবিরোধের কারণে সদস্য রাষ্ট্রগুলো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়। আজ বুধবার যে চুক্তিটি হয়েছে তাতে প্রযুক্তি ও জ্ঞান ভাগাভাগি করা, একটি বহুখাতীয় বৈশ্বিক স্বাস্থ্য জরুরি কর্মীবাহিনী তৈরি এবং একটি ‘প্যাথোজেন অ্যাকসেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং সিস্টেম’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রয়েছে।

আলোচনায় নেতৃত্ব দেওয়া ৬ দূতের একজন দক্ষিণ আফ্রিকার প্রেশিয়াস মাতসোসো বলেছেন, এই চুক্তি ‘সমতা বৃদ্ধি করবে এবং কোভিড-১৯ মহামারি চলাকালে আমরা যে কষ্ট ও ক্ষতির শিকার হয়েছি তা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে।’

যুদ্ধ শাসকগোষ্ঠীকে দুর্বল করার বদলে শক্তিশালী করে ফেলবে— গণতন্ত্রকামী ইরানিদের মত

হঠাৎ আলোচনায় আরব দেশগুলোর ‘যৌথ সামরিক বাহিনী’

মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণ ও বিজয় নিয়ে মন্তব্যে নারাজ ট্রাম্প

ইরানে হামলার নিন্দা, নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

ইরান যুদ্ধ ও গাজা গণহত্যার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, সেখানে হামলা করার মতো আর কিছু নেই: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ার আকাশে দেখা গেল যুক্তরাষ্ট্রের ‘ডুমসডে’ প্লেন

হামলায় মোজতবা খামেনির মুখে আঘাত, পায়ের হাড়ে চিড়

ব্যারেল প্রতি তেলের দাম ২০০ ডলার হবে, প্রস্তুত থাকুন: ইরান

মধ্যপ্রাচ্যে ইরানের নিশানা এবার মার্কিন-ইসরায়েলি ব্যাংকসহ গুগল, মাইক্রোসফটের অফিস