হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া যুদ্ধ থামবে না: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পক্ষ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া এই যুদ্ধ বন্ধ করার আর কোনো বিকল্প পথ নেই। তেহরান যদি এই দাবি মেনে নেয় এবং নতুন নেতৃত্ব নিয়োগ করে, তবে দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

আজ শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে আর কোনো চুক্তি হবে না।

ট্রাম্পের এই কড়া বার্তা এমন এক সময়ে এল, যখন ইসরায়েলি বাহিনী তেহরানের সরকারি স্থাপনা ও বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করছে। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওপর মার্কিন হামলা এখন ‘আরও বাড়তে চলেছে’।

ট্রাম্প জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি নতি স্বীকার করে, তবে যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা দেশটিকে ‘ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনতে’ কাজ করবে। তিনি প্রতিশ্রুতি দেন, ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে আরও বড়, উন্নত ও শক্তিশালী করে তোলা হবে।

তবে এই সহায়তার জন্য একটি শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ইরানকে অবশ্যই তাঁর ভাষায় একজন ‘মহান ও গ্রহণযোগ্য নেতা’ বেছে নিতে হবে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালের ওই পোস্টের শেষে ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা)-এর আদলে নতুন একটি স্লোগান দেন—‘মেক ইরান গ্রেট অ্যাগেইন (মিগা)’ বা ইরানকে আবারও মহান করে তোলো।

ট্রাম্পের মন্তব্যকে বিদ্রূপ করছেন ইরানি কর্মকর্তারা

মধ্যপ্রাচ্য যুদ্ধ: শাহেদ ড্রোনের ওপর ইরানের বাজি

মাটির নিচে বন্দিদশায় ইসরায়েলিদের দিন

ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন যে কারণে সতর্ক

ইরানে খুলছে অফিস: ক্ষেপণাস্ত্র-বোমার মধ্যেও স্বাভাবিকে ফেরার চেষ্টা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বেসামরিক ক্ষয়ক্ষতি ব্যাপক

সিরিয়ার শারাকে রক্ষায় ব্রিটিশ গোয়েন্দা সহায়তা চেয়েছিল তুরস্ক—অস্বীকার আঙ্কারার

ইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়া

ইরানের ওপর খেপেছে আজারবাইজান

ইরানের ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা দেবে ইউক্রেন: জেলেনস্কি