হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মে মাসেই বহুজাতিক সেনা মোতায়েন করবে ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আগামী মে মাসের মধ্যেই এই বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে তারা। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল।

গত শনিবার ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানের দেওয়া তথ্য অনুসারে, এই অভিযানে কাজাখস্তান, মরক্কো, আলবেনিয়া ও কসোভোর সেনারা অংশ নেবেন। ধারণা করা হচ্ছে, এর মধ্যে ইন্দোনেশিয়া থেকেই প্রায় ৫ হাজার সেনা অংশ নেবে।

কানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলের একটি শহরে এই বহুজাতিক সেনাদের মোতায়েন করা হবে। এ শহরটি মূলত সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় নির্মাণ করা হচ্ছে। আশা করা হচ্ছে, অংশগ্রহণকারী দেশের সেনারা দুই সপ্তাহের মধ্যে ইসরায়েলে পৌঁছে যাবে। পরে তাদেরকে গাজার ভেতরে পাঠানো হবে।

গাজার ভেতরে তথাকথিত একটি ‘ইয়োলো লাইন’ টেনিছে ইসরায়েল। যেটি ফিলিস্তিনিদের থাকার অনুমতি দেওয়া জায়গা থেকে ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকা থেকে পৃথক করেছে। এই এলাকা থেকে যুদ্ধবিরতির চুক্তির আওতায় অস্থায়ীভেবে সেনাদের প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েনের আগে কয়েক শ বিদেশি সেনাকে প্রশিক্ষণের জন্য জর্ডানে পাঠানো হতে পারে। তাদেরকে আগামী মাসেই প্রশিক্ষণে পাঠানোর কথা ভাবা হচ্ছে।

গত ৯ ফেব্রুয়ারি কান এক প্রতিবেদনে বলেছিল, গাজা যুদ্ধ বন্ধ পরিকল্পনার অংশ হিসেবে ইন্দোনেশিয়ার হাজার হাজার সেনা পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। এর আগে ১৬ জানুয়ারি হোয়াইট হাউস বলেছিল, গাজার ক্রান্তিকালীন পর্যায়ের জন্য শাসনকাঠামো ঘোষণা করেছে হোয়াইট হাউস। যার মধ্যে রয়েছে একটি শান্তি বোর্ড, গাজা নির্বাহী পরিষদ, জাতীয় গাজা প্রশাসন কমিটি এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী।

ইরান যুদ্ধে কুর্দিদের নাক না গলাতে ইরাক সরকারের হুঁশিয়ারি

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

‘বিজয় ঘোষণার সময় হয়নি’, ইরানিরা কেন রাস্তায় নামছে না—কারণ জানেন ট্রাম্প

ট্রাম্পের সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক: ইরানের চ্যালেঞ্জ

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না জাপান–অস্ট্রেলিয়া, ন্যাটোর দ্বারস্থ ট্রাম্প

ভারতে মেডিকেল কলেজের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ রোগীর মৃত্যু, দগ্ধ ১১

ইরান যুদ্ধে ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, হোয়াইট হাউসে উদ্বেগ

যুদ্ধের ভিডিও পোস্ট: আমিরাতে ভারতীয়সহ ৩৫ প্রবাসীকে গ্রেপ্তারের নির্দেশ, আছে বাংলাদেশিও

আফগান সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলা

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে এখনো সাড়া দেয়নি কোনো দেশ