হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানি তেলে বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে ইরানের তেলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা জানান।

বেসেন্ট বলেন, সমুদ্রে থাকা ইরানি তেলের ট্যাংকারগুলোর ওপর থেকে মার্কিন প্রশাসন বিধিনিষেধ কমিয়ে আনতে পারে। ওয়াশিংটন বর্তমানে বৈশ্বিক তেলের বাজারকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় দেখতে চায়, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

ট্রেজারি সেক্রেটারি আরও জানান, জ্বালানি তেলের জোগান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে এককভাবে তাদের কৌশলগত তেলের রিজার্ভ থেকেও তেল বাজারে ছাড়তে পারে। তিনি উল্লেখ করেন, ইরানি তেলের ট্যাংকারগুলো ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের অবগতির মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে বিশ্ববাজারে তেল সরবরাহ করতে শুরু করেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকেও বেসেন্ট জানিয়েছিলেন, বিশ্ববাজারের চাহিদা মেটাতে ইরানি তেলের চলাচলকে যুক্তরাষ্ট্র নজরদারিতে রাখলেও বড় ধরনের বাধা দিচ্ছে না। বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার যে শঙ্কা তৈরি হয়েছিল, তা সামাল দিতেই ট্রাম্প প্রশাসনের এই নীতিগত পরিবর্তন।

একদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চলছে, অন্যদিকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের এই নমনীয় অবস্থান বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ভারত ও চীনের মতো দেশগুলো যারা ইরানি তেলের বড় আমদানিকারক, তাদের জন্য এটি একটি স্বস্তির খবর হতে পারে।

তবে বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়া হবে কি না, তা নির্ভর করবে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো কোনোভাবেই যেন বিশ্ববাজারে তেলের তীব্র সংকট তৈরি না হয়।

ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

‘আরটির সাংবাদিকদের ওপর ইসরায়েলি হামলা পরিকল্পিত’, কড়া প্রতিক্রিয়া রাশিয়ার

ইরানের আকাশে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১০০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

আপাতত তাইওয়ান দখলের চিন্তা নেই চীনের: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত কিম জং-উন, বাকিটা ‘না’ ভোট

ইরানে জিতবে না ‘বর্ণবাদী’ ইসরায়েল—বলছেন দেশটির প্রখ্যাত সাংবাদিক

লেবাননে ইসরায়েলি হামলায় রাশিয়ার সংবাদমাধ্যম ‘আরটি’-এর দুই সাংবাদিক আহত

যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাতে পারে পাকিস্তান: মার্কিন গোয়েন্দাপ্রধান

ইরান যুদ্ধ: ট্রাম্পের মাগা শিবিবের বিভাজনের আগুন, বেকায়দায় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স