হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেনের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্কো রুবিও (মাঝে) ও বিশেষ দূত স্টিভ উইটকফ (সর্ব বায়ে)। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অক্টোবরে তিনি যে এমআরআই করিয়েছিলেন, সে রিপোর্ট প্রকাশ করবেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এমআরআই করিয়েছিলেন।

গতকাল রোববার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা যদি চান, তবে আমি তা প্রকাশ করব।’ তিনি আরও বলেন, এমআরআইয়ের রেজাল্ট ‘ভালো’ এসেছে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শরীরের ঠিক কোন অংশে এমআরআই করা হয়েছিল, সে সম্পর্কে ‘কোনো ধারণা নেই’ তাঁর। মস্তিষ্কের সমস্যার বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা মস্তিষ্কের ছিল না, কারণ, এটা নিয়ে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম এবং তাতে আমি প্রথম হয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমার মাথায় সমস্যা নেই। আমি সুস্থ আছি।’

এদিকে, ট্রাম্প অক্টোবরে তাঁর শারীরিক পরীক্ষার সময় কেন এমআরআই করিয়েছিলেন বা শরীরের কোন অংশে স্ক্যান করা হয়েছিল, সে বিষয়ে হোয়াইট হাউস বিস্তারিত জানাতে রাজি হয়নি।

প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শুধু এতটুকু বলেছেন, প্রেসিডেন্ট ‘নিয়মিত শারীরিক পরীক্ষার অংশ হিসেবে’ ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে এমআরআই করিয়েছিলেন। তিনি আরও জানান, পরীক্ষার ফলাফলে দেখা যায়—প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য ভালো আছে।

ইরানের বিদ্যুৎ খাতে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুববে: লারিজানি

হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় ট্যাংকার চলাচলের অনুমতি নিয়ে বিভ্রান্তি

শহীদদের রক্তের বদলা নেওয়া হবে: মোজতবা খামেনি

ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে ২০টি টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্র: বেলিংক্যাট

ইথিওপিয়ায় ভূমি ধসে নিহত অন্তত ৫২, নিখোঁজ অর্ধশত

হরমুজ প্রণালি বন্ধই থাকবে—প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে: মোজতবা খামেনি

ইরান যুদ্ধে গৃহহীন ৩২ লাখ মানুষ: জাতিসংঘ

কোমায় আছেন মোজতবা, হারিয়েছেন এক পা—ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি

ভয়াবহ হামলা সত্ত্বেও পতনের ঝুঁকিতে নেই ইরান সরকার—মার্কিন গোয়েন্দা তথ্য