হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৭

আজকের পত্রিকা ডেস্ক­

কারখানাটিতে অন্তত ৩০টি ড্রোন আছড়ে পড়ে। ছবি: বিবিসি

রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি সার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, স্মোলেনস্ক অঞ্চলে অবস্থিত কারখানাটিতে প্রায় ৩০টি ড্রোন আঘাত হানে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি আনোখিন সামাজিক মাধ্যমে এই ঘটনাকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বর্বর সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘শত্রুপক্ষ একটি বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে। কারখানাটি স্মোলেনস্ক অঞ্চলের দোরোগোবুঝ শহরে অবস্থিত এবং সেখানে অ্যামোনিয়াম নাইট্রেট ও নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। এসব উপাদান মূলত সার তৈরিতে ব্যবহৃত হলেও বিস্ফোরক তৈরিতেও ব্যবহার করা যেতে পারে।’

গভর্নর জানান, উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রাসায়নিক দূষণের ঝুঁকি রয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। তবে আশপাশের একটি বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। আর নিরাপত্তাজনিত কারণে দোরোগোবুঝ শহরের স্কুলগুলোতে অনলাইন ক্লাস চালু করা হয়েছে এবং কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এর আগে চলতি সপ্তাহেই ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের কালেইকিনো তেল পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ এখন পঞ্চম বছরে প্রবেশ করেছে। বর্তমানে যুদ্ধের ময়দানে ইউক্রেন বড় ধরনের পরিবর্তন আনতে না পারলেও দেশটি দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করছে। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা দনবাস অঞ্চল নিয়ে অচলাবস্থায় রয়েছে। মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন দফা ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

উত্তর কোরিয়া নিয়ে ভাষণ দিতে গিয়ে লাটভিয়ায় রুশ শিক্ষক আটক

ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে ইসরায়েলে নামল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ১২টি এফ-২২ যুদ্ধবিমান

এপস্টেইন ফাইলসে স্টিফেন হকিংয়ের চাঞ্চল্যকর ছবি

এপস্টেইন ফাইলস: রুশ নারীর সঙ্গে সম্পর্ক স্বীকার করে ক্ষমা চাইলেন বিল গেটস

আলোচিত ইস্টার সানডে হামলায় জড়িত অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি

বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আশায় বেইজিংয়ে জার্মান চ্যান্সেলর

৭ মিনিটে দুর্ধর্ষ চুরির ঘটনায় ল্যুভর মিউজিয়ামের ডিরেক্টরের পদত্যাগ

বাংলাদেশ–ভারতসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা, নেপথ্যে কী

চলতি বছরও ইউক্রেন যুদ্ধ অনায়াসে চালিয়ে যেতে পারবে রাশিয়া