হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রধান লক্ষ্য খামেনিসহ শীর্ষ নেতারা, সবাই অক্ষত আছেন—জানাল ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

তবে হামলার সময় আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে ছিলেন না। নিরাপত্তার খাতিরে তাঁকে আগেই একটি গোপন ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো।

এদিকে, ইরান সরকারের আরেকটি ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই সিরিজ হামলায় ইরানের শক্তিশালী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার এবং উচ্চপদস্থ রাজনৈতিক কর্মকর্তা নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা বা তাঁদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

দুই দিনের মধ্যে আবার আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

চীনা জাহাজে বিষাক্ত সায়ানাইড পেল ফিলিপাইন, উত্তেজনা তুঙ্গে

প্রেমের টানে যুক্তরাষ্ট্রে গিয়ে আটক ৮৬ বছর বয়সী নারী

মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, উদ্ধার ৯

ইরান যুদ্ধ: কয়টি জাহাজ হরমুজ পার হতে পেরেছে, কয়টি হামলার শিকার

শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করল ইতালি

মধ্যপ্রাচ্য–মধ্য এশিয়াকে তেল–গ্যাস পাইপলাইনে যুক্ত করার উচ্চাভিলাষ তুরস্কের

যুদ্ধে ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার, ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা চলতি সপ্তাহের শেষ নাগাদ, ভেন্যু ইসলামাবাদই: রয়টার্স