হোম > বিশ্ব

নয়াদিল্লি ঘোষণা: এক বিশ্বে এক পরিবার গড়তে চায় জি-২০ 

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ অবশেষে ‘এক বিশ্ব, এক পরিবার’ গড়ার বিষয়ে সম্মত হয়েছে। এই লক্ষ্যে জোটের দেশগুলো নয়া দিল্লিতে ১০ দফার ঘোষণা দিয়েছে। যেটিকে বলা হয়েছে ‘নয়াদিল্লি ঘোষণা’। জোটের বর্তমান সভাপতি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নয়াদিল্লি ঘোষণার প্রস্তাবনায় বলা হয়েছে, এই একমাত্র পৃথিবীতে আমরা একটি পরিবার এবং আমাদের ভবিষ্যৎও একই। প্রস্তাবনা অনুসারে এবারের জি-২০ সম্মেলনের থিম ছিল ‘বাসুধৈব কুটুম্বাকম’ বা ‘বাসুদেবের পরিবার’। হিন্দু পুরাণ অনুসারে, বাসুদেব দেবতাদের পিতা এবং তাঁর থেকেই মানবজাতির সূত্রপাত।

এই ঘোষণায় মোট ১০টি দফার কথা বলা হয়েছে। প্রথমেই বৈশ্বিক অর্থনীতির শক্তিশালী, টেকসই, ভারসাম্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিতের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় দফায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের প্রক্রিয়া ত্বরান্বিত করার কথা বলা হয়েছে। টেকসই ভবিষ্যতের জন্য ‘গ্রিন ডেভেলপমেন্ট প্যাক্টের’ কথা বলা হয়েছে তৃতীয় দফায়। এই দফার মূলত কথা পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া।

চতুর্থ দফায় বলা হয়েছে, ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় বা বহুজাতিক প্রতিষ্ঠানের কার্যকারিতা বাড়ানোর কথা বলা হয়েছে। বিশেষ করে বহুপক্ষীয় ব্যবস্থাকে ঢেলে সাজানো, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ঋণের বোঝা নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানানো হয়েছে এই দফায়।

পঞ্চম দফায় প্রযুক্তিগত রূপান্তর এবং ডিজিটাল জন-অবকাঠামোর বিষয়টি তুলে ধরা হয়েছে। এই দফায় ডিজিটাল অবকাঠামো এমনভাবে গড়ে তোলার প্রতি জোর দেওয়া হয়েছে যেখানে সাধারণ জনগণ উপকৃত হবে এবং তাদের অধিকার, তথ্য সুরক্ষিত থাকবে। পাশাপাশি তাদের তথ্যের অধিকারও নিশ্চিত হবে। এই দফায় ডিজিটাল অর্থনীতির বিষয়ে মানুষের মধ্যে আস্থা তৈরির বিষয়টি এসেছে। ক্রিপ্টো বাণিজ্যেও প্রয়োজনীয় নতুন নীতিমালা ও বিধিবিধানের কথা বলা হয়েছে এই দফায়। এ ছাড়া, ডিজিটাল ইকোসিস্টেমকে উৎসাহিত করা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে ডিজিটাল মুদ্রায় লেনদেন এবং সবার কল্যাণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নিয়ন্ত্রণ আরোপ করার কথা বলা হয়েছে।

ষষ্ঠ দফায় বলা হয়েছে, ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী উপযুক্ত, ন্যায্য, টেকসই ও আধুনিক আন্তর্জাতিক কর ব্যবস্থার প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে জি-২০ভুক্ত দেশগুলো। সপ্তম দফায় লিঙ্গ সমতা, নারী ও কন্যাশিশুদের মৌলিক গুরুত্ব এবং সব নারীর ক্ষমতায়নে প্রয়োজনীয় বিনিয়োগের বিষয়ে আলোকপাত করা হয়েছে। এ ব্যাপারে জি-২০ প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন জোটের নেতারা।

অষ্টম দফায় বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন ইস্যু বিশেষ করে আসন্ন সংকট মোকাবিলায় একযোগে কাজ করার কথা বলা হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলা ও অর্থপাচার রোধে একযোগে কাজ করার ঘোষণা দেওয়া হয়েছে নবম দফায়। শেষ দফায় আরও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ার ব্যাপারে জি-২০ভুক্ত দেশগুলোর নেতাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

এভারেস্টে নিখোঁজ নেপালি শেরপাকে ৬ দিন পর জীবিত উদ্ধার, বাড়িতে চলছিল অন্ত্যেষ্টিক্রিয়া

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে কেন্দ্রকে জড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

এল নিনো: এশিয়াজুড়ে কৃষি সংকটের আশঙ্কা, বাড়ছে খাদ্য সরবরাহ ও মূল্যস্ফীতির উদ্বেগ

রাখাইনের শেষ ৩ টাউনশিপও দখলের পথে আরাকান আর্মি, সিতওয়ে-কিয়াউকফিউয়ে তীব্র যুদ্ধ

নতুন প্ল্যান্ট পরিদর্শনে কিম, ‘জ্যামিতিক হারে’ বাড়বে উ. কোরিয়ার পারমাণবিক অস্ত্র

নিরাপত্তা পরিষদে ‘তিক্ত পরাজয়’ জার্মানির, দায় চাপাল রাশিয়ার কাঁধে

তৃণমূলে বড় ভাঙন, ৫৮ বিধায়কের বিদ্রোহ—বিরোধী দলনেতা ঋতব্রত

ইরান যুদ্ধ নিয়ে নিজ দলের চাপে ট্রাম্প, যুদ্ধবিরোধী প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাস

আবারও যুদ্ধবিরতি কার্যকরে সম্মত ইসরায়েল-লেবাবন