হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শিগগির নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরবর্তী নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সবকিছু সাংবিধানিক নিয়ম অনুযায়ী চলছে এবং আগামী এক বা দুই দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন।

আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় আছে এবং আমাদের সংবিধানে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আপনারা হয়তো আগামী এক-দুই দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর দেখতে পাবেন।’

আরাগচি জানান, নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিন সদস্যের একটি ‘ট্রানজিশন কাউন্সিল’ বা অন্তর্বর্তীকালীন পরিষদ নেতৃত্বের দায়িত্বে থাকবে। এই পরিষদে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (আইনবিদ)।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস (বিশেষজ্ঞ পরিষদ) নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। আমি আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। সবকিছু আমাদের আইনি কাঠামো ও সংবিধান মেনেই সুশৃঙ্খলভাবে চলছে।’

সাক্ষাৎকারে আরাগচি পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি বন্ধুত্বের বার্তা দেন। তিনি বলেন, ‘পারস্য উপসাগরের অপর প্রান্তের দেশগুলোর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক রয়েছে এবং আমরা তা বজায় রাখতে বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ভাই বা প্রতিবেশীদের ওপর হামলা করছি না। আমাদের পাল্টা হামলাগুলো কেবল মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে চালানো হচ্ছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আত্মরক্ষা এবং প্রতিশোধমূলক ব্যবস্থা।’

আলোচনা চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার সমালোচনা করে আরাগচি বলেন, ইরান সব সময় কূটনীতির পথে হাটতে আগ্রহী। কিন্তু যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে থাকা অবস্থাতেই দ্বিতীয়বারের মতো ইরানের ওপর হামলা চালিয়েছে। এটা তাদের দ্বিমুখী আচরণ প্রকাশ করে।

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে কী ধরনের মাইন পেতে রাখতে পারে ইরান

হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের মাইন সরানোর পদ্ধতি কী হবে

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা আলোচনার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: পাকিস্তান

ইউরোপে ফুরিয়ে আসছে জেট ফুয়েল, চলবে আর ছয় সপ্তাহ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব ডেমোক্র্যাটদের

ট্রাম্পের ডিপফেক মিমগুলো স্রেফ তামাশা নাকি সূক্ষ্ম রাজনৈতিক কৌশল

চুক্তিতে রাজি না হলে আমরা আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত: হেগসেথ

কোনো সরকার পছন্দ না হলে যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে আলোচনায় বসা: রাশিয়া

নেতানিয়াহু-লেবাননের প্রেসিডেন্টের ফোনালাপ আজ, বৈরুত জানে না কিছুই