হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানে জোড়া ড্রোন হামলায় নিহত ২৮

আজকের পত্রিকা ডেস্ক­

পশ্চিম দারফুরের তাওয়িলায় একজন বাস্তুচ্যুত সুদানি। ছবি: এএফপি

সুদানে পৃথক দুটি ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটির দারফুর অঞ্চলের একটি বাজার এবং কর্দোফান এলাকার একটি সড়কে এই রক্তক্ষয়ী হামলাগুলো চালানো হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার উত্তর দারফুরের সারাফ ওমরা শহরের একটি জনাকীর্ণ বাজারে প্রথম ড্রোন হামলাটি চালানো হয়। স্থানীয় ক্লিনিকের একজন স্বাস্থ্যকর্মী এএফপিকে জানান, এই হামলায় এক শিশুসহ মোট ২২ জন নিহত হয়েছেন এবং আরও ১৭ জন গুরুতর আহত হয়েছেন।

হামিদ সুলেমান নামে একজন বিক্রেতা জানান, ড্রোনটি সেখানে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্রাকের ওপর আঘাত হানে। এতে ট্রাকটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই বাজারের একটি বড় অংশে আগুন ছড়িয়ে পড়ে।

দারফুর থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে উত্তর কর্দোফানের সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে দ্বিতীয় ড্রোন হামলাটি চালানো হয়। স্থানীয় আল-রাহাদ হাসপাতালের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘গতকাল হাসপাতালে ৬টি মরদেহ আনা হয়েছে, যার মধ্যে ৩টি শরীর পুরোপুরি পুড়ে কয়লা হয়ে গিয়েছিল। এ ছাড়া ১০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এসব হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফকে দায়ী করা হয়েছে। নিহত বেসামরিক নাগরিকেরা সেনাবাহিনী নিয়ন্ত্রিত আল-রাহাদ এবং উম রাওয়াবা শহরের মধ্যে যাতায়াত করছিলেন।

উল্লেখ্য, সুদানের পূর্ব-পশ্চিম সংযোগকারী প্রধান মহাসড়কটিতে দুই পক্ষই বারবার ড্রোন হামলা চালাচ্ছে, যা উত্তর কর্দোফানের রাজধানী আল-ওবায়েদ হয়ে দারফুর পর্যন্ত বিস্তৃত।

প্রসঙ্গত, সুদান সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে দীর্ঘ তিন বছর ধরে চলা এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলার মাত্রা বহুগুণ বেড়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সুদানের এটি পরিস্থিতি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকট হিসেবে বিবেচিত হচ্ছে।

হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি নিহত

ইরান ১০টি তেলের ট্যাংকার উপহার দিয়েছে: ট্রাম্প

ইরানকে ড্রোন দিচ্ছে রাশিয়া, দাবি পশ্চিমা গোয়েন্দাদের

মার্কিন সেনাদের রুখতে প্রস্তুত ইরানের ১০ লাখের বেশি যোদ্ধা

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তায় ইরান

ইরান যুদ্ধের সুবাদে প্রতিদিন ৭৬০ মিলিয়ন ডলার আয় করছেন পুতিন

যুক্তরাষ্ট্রের প্রস্তাব একপাক্ষিক ও অন্যায্য: ইরান

ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের হুঁশিয়ারি উগান্ডার সেনাপ্রধানের

যুদ্ধ থামানোর দায়িত্ব এখন ইরানের: ট্রাম্প

যুদ্ধ থামাতে চুক্তির জন্য হাতজোড় করছে ইরান: হোয়াইট হাউসে ট্রাম্প