হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর ডাক ট্রাম্পের

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্বশক্তিগুলোকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘যেভাবেই হোক’ যুক্তরাষ্ট্র বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথটি নিরাপদ রাখবে।

আজ শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেশগুলো শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে যুদ্ধজাহাজ পাঠাবে। তিনি লিখেছেন, ‘অনেক দেশ, বিশেষ করে যারা ইরানের হরমুজ প্রণালি বন্ধের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এই নৌপথ নিরাপদ ও উন্মুক্ত রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধজাহাজ পাঠাবে।’

তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের নাম উল্লেখ করে বলেন, ‘আশা করি—চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যসহ অন্য যারা এই কৃত্রিম বাধার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যুদ্ধজাহাজ পাঠাবে। যাতে করে একটি জাতি এই হরমুজ প্রণালির জন্য আর কোনো হুমকি হয়ে দাঁড়াতে না পারে।’

তবে কোনো দেশ এখন পর্যন্ত যুদ্ধজাহাজ পাঠাতে সম্মত হয়েছে কি না, সে বিষয়ে হোয়াইট হাউস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতার ১০০ শতাংশ ধ্বংস করে দিয়েছি। কিন্তু তারা এখনো এই জলপথে দু-একটি ড্রোন হামলা চালাতে পারে, মাইন ফেলতে পারে বা কাছ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।’

তবে তিনি আশ্বস্ত করেন, যুক্তরাষ্ট্র ইরানের উপকূলজুড়ে বোমাবর্ষণ চালিয়ে যাবে এবং ইরানের নৌকা ও জাহাজগুলোকে পানিতে ডুবিয়ে দেবে।

ইরান ও ওমানের মধ্যবর্তী এই হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। এই সরু পথ দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের একটি বিশাল অংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা হয়। বর্তমানে এই প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এবং ট্যাংকারগুলো এই পথ এড়িয়ে চলায় বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট ও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

অবশেষে মুক্তি পাচ্ছেন বাস্তবের ‘র‍্যাঞ্ছো’

নেতানিয়াহু কোথায়, ভিডিওতে এক হাতে ৬ আঙুল দেখে ঘনীভূত হচ্ছে রহস্য

ইরানে ইসলামি প্রজাতন্ত্রের পতন হলে দায়িত্ব নিতে প্রস্তুত রেজা পাহলভি

যেকোনো উপায়ে হরমুজ প্রণালি খুলব: ট্রাম্প

এবার ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং-উন

ট্রাম্প পুতিনের ‘পোষা কুকুর’, বললেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা, নিহত ২০৬ শিক্ষক-শিক্ষার্থী

৯২ হাজার টন গ্যাস নিয়ে হরমুজ প্রণালি পার হলো দুই ভারতীয় জাহাজ