হোম > বিশ্ব

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে বহু প্রাণহানির শঙ্কা, সুনামি সতর্কতা

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি। স্থানীয় সময় শনিবার সকালে ভয়াবহ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। এ ছাড়া জারি হয়েছে সুনামি সতর্কতাও। এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির শঙ্কা করছেন হাইতির নতুন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। 

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল হাইতির রাজধানী পোর্ট-ও-প্রিন্সের ১৬০ কিলোমিটার পশ্চিমে এবং মাটির ১০ কিলোমিটার গভীরে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। ইতিমধ্যে ওই অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। 

একটি টুইট বার্তায় হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি বলেছেন, ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি এবং ব্যাপক ক্ষতি করেছে। 

সংবাদ সংস্থা এএফপি-কে  হাইতির নাগরিক নিরাপত্তা বিভাগের প্রধান জেরি চ্যান্ডলার বলেন, প্রাণহানি ঘটেছে, সে ব্যাপারে নিশ্চিত। তবে এখনো পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি। তথ্য সংগ্রহের চেষ্টা করছি আমরা 

 ২০১০ সালে হাইতির রাজধানীতে ৭ মাত্রার ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে প্রায় ২ লাখ ত্রিশ হাজারের মতো মানুষ নিহত হয়।

খামেনির জানাজায় জনসমুদ্র, তবু ইরানের ভেতরে অসন্তোষ

বিজিবির আপত্তিতে ৪.৩৫ কিমি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি—দাবি আসাম সরকারের

বাবার জানাজায় অনুপস্থিত মোজতবা খামেনি, ইরানে নানা গুঞ্জন-জল্পনা

৩৬ বছরে ৩০০ বিলাসবহুল হোটেলে বিল ফাঁকি, গ্রেপ্তার কুখ্যাত বিকিনি কিলারের শিষ্য

শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৩, আহত শতাধিক

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরল পরীক্ষা চীনের, প্রতিবেশীদের উদ্বেগ

ইসরায়েলের যুদ্ধ শুরুর ইঙ্গিতের মধ্যেই গাজায় হামাসের প্রশাসনিক কমিটি বিলুপ্তির প্রস্তুতি

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

১৪০ কোটি মানুষের ভারত আমাদের পাশে: জেডি ভ্যান্সের বক্তব্যের জবাবে নেতানিয়াহু