হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের গদর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ছবি: তাসনিম নিউজ

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরানের সীমান্ত থেকে শত শত কিলোমিটার দূরে ভারত মহাসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজে আঘাত হানার ঘোষণা দিয়েছে। হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি ইরান উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার আইআরজিসির পক্ষ থেকে এই ঘোষণা জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ‘গদর-৩৮০ এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই যুদ্ধজাহাজে আঘাত হানা হয়েছে।’

গদর মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ২ হাজার কিলোমিটার পর্যন্ত এবং এটি সুনির্দিষ্ট লক্ষ্যভেদে সক্ষম ও দ্রুত মোতায়েনযোগ্য করে তৈরি করা হয়েছে। অন্যদিকে তালাইয়েহ হলো একটি কৌশলগত ক্রুজ মিসাইল সিস্টেম, যা ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি একটি স্মার্ট মিসাইল, যা মিশনের মাঝপথেও লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারে, যা এর কৌশলগত সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

আইআরজিসি জানিয়েছে, এই ‘শক্তিশালী হামলার’ সময় লক্ষ্যবস্তুটি ইরানের সীমান্ত থেকে ৬০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছিল। তারা আরও যোগ করেছে, হামলার শিকার হওয়ার সময় ডেস্ট্রয়ারটি একটি মার্কিন ট্যাংকার থেকে জ্বালানি নিচ্ছিল। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার ফলে উভয় জাহাজেই ‘ব্যাপক অগ্নিকাণ্ড’ ছড়িয়ে পড়ে।

গত শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েলি-মার্কিন নতুন আগ্রাসনের প্রতিশোধ নিতে আইআরজিসি অপারেশন ট্রু প্রমিজ-৪ নামে একটি অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত তারা অধিকৃত অঞ্চলের (ইসরায়েল) অভ্যন্তরে বেশ কিছু সংবেদনশীল ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ ছাড়া কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতসহ পশ্চিম এশিয়া অঞ্চলজুড়ে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অসংখ্য স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।

শত্রু বাহিনীর বিরুদ্ধে আইআরজিসির পূর্ববর্তী সফল ও নির্ণায়ক পাল্টা আক্রমণগুলোর ধারাবাহিকতায় এই অপারেশন পরিচালিত হচ্ছে। এই অভিযানের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে মার্কিন বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিঙ্কন’ও রয়েছে। তবে মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আব্রাহাম লিঙ্কনে কোনো হামলা হয়নি, তার আগেই ঠেকিয়ে দেওয়া হয়েছে।

আইআরজিসি অঙ্গীকার করেছে, শত্রুদের ‘পূর্ণ পরাজয়’ না হওয়া পর্যন্ত তারা অপারেশন ট্রু প্রমিজ-৪ অব্যাহত রাখবে।

রাশিয়ার তেল আসা বন্ধ, পাইপলাইন পরিদর্শন করতে দিতে ইউক্রেনেকে ইইউর চাপ

অত্যাধুনিক ইসরায়েলি ড্রোন প্রায় অক্ষত অবস্থায় ভূপাতিত করার দাবি ইরানের

খামেনির যেকোনো উত্তরসূরিকে ‘নির্মূল’ করার হুমকি ইসরায়েলের

ট্রাফিক ক্যামেরা হ্যাক ও এআই দিয়ে যেভাবে খামেনি হত্যার ছক কষে ইসরায়েল

ইরানের আক্রমণে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় ২ বিলিয়ন ডলার

লাহোর ও করাচিতে মার্কিন কনস্যুলেটের কর্মীদের পাকিস্তান ত্যাগের নির্দেশ

ইরানি হামলায় ধ্বংস কাতারসহ অন্তত ৭ মার্কিন স্থাপনার রাডার ও যোগাযোগব্যবস্থা

সৌদি আরবে সিআইএর গোপন স্টেশনে হামলা

উপসাগরীয় দেশগুলোতে হামলা কমেছে

গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি