হোম > বিশ্ব > ভারত

শ্রীলঙ্কার উপকূলে ইরানের জাহাজডুবি—দায় এড়াল ভারত

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে নিজেদের বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে—এমন দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভারতের কোনো বন্দর ব্যবহার করছে না এবং এই সংক্রান্ত খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর অতি-ডানপন্থী সংবাদমাধ্যম ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে দাবি করেছিলেন, ইরান সংঘাতের মধ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলো সম্ভবত ভারতের বন্দর ব্যবহার করছে।

এই দাবির প্রতিবাদে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক ওএএন চ্যানেলে ভারতীয় বন্দর ব্যবহারের যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। আমরা এই ধরনের ভিত্তিহীন ও মনগড়া মন্তব্য থেকে আপনাদের সাবধান করছি।

ভারত মহাসাগরে শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিনের হামলার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। ভারত আয়োজিত একটি সামরিক মহড়া শেষে ফেরার পথে ইরানি জাহাজটি আক্রান্ত হয়। এই প্রেক্ষাপটেই মার্কিন নৌবাহিনী ভারতের লজিস্টিক সুবিধা পাচ্ছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়। ভারত সরকার সেই গুঞ্জন থামাতেই এই কড়া প্রতিক্রিয়া জানাল।

হামলা জোরদার দুই পক্ষেরই

ইরান শুধু একটি দেশকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিয়েছে—দাবি

কোটি কোটি টাকা নিয়ে দুবাই থেকে পালানোর পথ খুঁজছেন অতি ধনীরা

প্রতিবেশী দেশগুলোতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানের প্রেসিডেন্ট

এখনো চূড়ান্ত হননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা, হয়েছে সংক্ষিপ্ত তালিকা

তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র, রাষ্ট্রদূতকে তলব

ইসরায়েলি হামলায় হাজারো ইরানি সেনা নিহতের দাবি

সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র কি ইরানের আছে

সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা

ইরান যুদ্ধে চীন-রাশিয়া কোনো ফ্যাক্টর নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী