হোম > বিশ্ব

 শূকরের কোনও উপাদান ভ্যাকসিনে ব্যবহার করা হয়নি: অ্যাস্ট্রাজেনেকা

আন্তর্জাতিক ডেস্ক

 ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের তৈরি করোনা ভ্যাকসিনে কোনও শূকরের উপাদান ব্যবহার করা হয়নি। ইন্দোনেশিয়ার সরকার  অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে শূকরের উপাদান ব্যবহার  অভিযোগ এনে উদ্বেগ প্রকাশের পর রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট এই কোম্পানি।

এ নিয়ে ইন্দোনেশিয়ার অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্র রিজমান আবুদারী বলেন, উত্পাদন প্রক্রিয়াটির পুরো পর্যায়ে, এই  ভ্যাকসিন শূকরের কোনও উপাদান বা অন্যান্য প্রাণীর উপাদান ব্যবহার করা হয়নি।

 এর আগে শুক্রবার ইন্দোনেশিয়ার  সর্বোচ্চ মুসলিম নীতি নির্ধারণী কর্তৃপক্ষ ইন্দোনেশিয়া উলামা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন হারাম কারণ শূকরের অগ্ন্যাশয়ের অংশ ব্যবহাআর করা হয়েছে। তবে  হারাম ঘোষণা করলেও করোনাভাইরাস মহামারির জরুরি পরিস্থিতিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ এই ধর্মীয় পরিষদ।

 এশিয়ায় যে কয়েকটি দেশ করোনাভাইরাস মহামারিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইন্দোনেশিয়া তার মধ্যে অন্যতম। দেশটিতে শনিবার পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ৭৮৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছ্রে মারা গেছেন  ৩৯ হাজার ৪৪৭ জনের।

উত্তরপ্রদেশে উস্তাদ বিসমিল্লাহ খাঁর বাড়ি ভাঙা নিয়ে বিতর্ক

ইরানের সঙ্গে সম্পর্ক: কানাডার ৮ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

‘সে একটা অলক্ষুণে, ব্রাজিলে ট্রাম্পের টাকা লস করাল, যুক্তরাষ্ট্রে গেল ট্রাম্পও নির্বাচনে হারল’

নির্বাচনে বিপর্যয়ের পর চিফ অব স্টাফকে সরালেন ট্রাম্প

ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপির এমপি

ভুয়া লেখক, প্রকাশক, এআইয়ে লেখা বই—গ্রন্থাগার ঘিরে তোলপাড় তামিলনাড়ুতে

শিশু যৌন নির্যাতনের উপকরণ রাখার অভিযোগে মেগান মার্কেলের বাবা গ্রেপ্তার

১৯০ শিশুর মৃত্যুর ঘটনায় কেনিয়ায় ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড

ইউটিউবার, আর্য সমাজ আর খাপ পঞ্চায়েতের চাপে হরিয়ানার ভণ্ড ধর্মগুরুরা