হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ধরে নিয়ে যাওয়ার পর মার্কিন কর্মকর্তাদের নববর্ষের শুভেচ্ছা জানালেন মাদুরো, ভিডিও ভাইরাল

আজকের পত্রিকা ডেস্ক­

নিউইয়র্কে মাদক নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ে মাদুরো। ছবি: ভিডিও থেকে নেওয়া

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ একাধিক জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ধরে নিয়ে যাওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে। ধরে নিয়ে যাওয়ার পর নিউইয়র্কে মাদক নিয়ন্ত্রক সংস্থা ডিইএর কার্যালয়ে নেওয়া হয় তাঁকে। মার্কিন বাহিনী প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সেখানে কর্মকর্তাদের উদ্দেশে ‘গুড নাইট’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ বলছেন মাদুরো।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, এক নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা বা ডিইএর সদর দপ্তরের ভেতরে নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা।

স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বিশেষ বাহিনীর এক আকস্মিক অভিযানে মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস বন্দী হন। জানা গেছে, ভোরের আলো ফোটার আগে যখন এই অভিযান চালানো হয়, তখন তাঁরা কারাকাসের অত্যন্ত সুরক্ষিত ফোর্ট টিউনা সামরিক কম্পাউন্ডের ভেতরে নিজেদের বাসভবনে ঘুমাচ্ছিলেন।

হোয়াইট হাউসের অফিশিয়াল র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট র‍্যাপিড রেসপন্স-৪৭ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে লোয়ার ম্যানহাটানের ডিইএ অফিসে মাদুরোকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ৬৩ বছর বয়সী এই নেতার হাতে হাতকড়া, পরনে কালো হুডি। ডিইএ এনওয়াইডি—লেখা নীল কার্পেট বিছানো একটি করিডর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। ঘরের ভেতর থাকা কর্মকর্তাদের উদ্দেশে তাঁকে ‘গুড নাইট’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ বলতেও শোনা যায়।

অন্য এক ভিডিওতে মাদুরোকে আমেরিকার মাটিতে নামতে দেখা যায়। শনিবার সন্ধ্যায় প্রথমে তাঁকে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে পরে পাঠানো হয় নিউইয়র্ক সিটিতে। মাদুরো এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ‘নারকো-টেররিজম’ বা মাদক সন্ত্রাস, যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচার এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

ডিইএ অফিস থেকে মাদুরোকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এটি একটি ফেডারেল কারাগার। উল্লেখ্য, গত বছর বিচারের সময় র‍্যাপার শন ‘ডিডি’ কম্বসকেও এই একই জেলে রাখা হয়েছিল।

দুই দিনের মধ্যে আবার আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

চীনা জাহাজে বিষাক্ত সায়ানাইড পেল ফিলিপাইন, উত্তেজনা তুঙ্গে

প্রেমের টানে যুক্তরাষ্ট্রে গিয়ে আটক ৮৬ বছর বয়সী নারী

মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, উদ্ধার ৯

ইরান যুদ্ধ: কয়টি জাহাজ হরমুজ পার হতে পেরেছে, কয়টি হামলার শিকার

শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করল ইতালি

মধ্যপ্রাচ্য–মধ্য এশিয়াকে তেল–গ্যাস পাইপলাইনে যুক্ত করার উচ্চাভিলাষ তুরস্কের

যুদ্ধে ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার, ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা চলতি সপ্তাহের শেষ নাগাদ, ভেন্যু ইসলামাবাদই: রয়টার্স