হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না স্পেন—উপ-প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­

স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো। ছবি: সংগৃহীত

ইরানের ওপর সামরিক অভিযানে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে স্পেন। এই ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো বলেছেন, স্পেন কারও ‘দাস’ বা অনুগত রাষ্ট্র হয়ে থাকবে না।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে স্পেনের উপ-প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা কারও দাস হতে যাচ্ছি না। আমরা কোনো ধরনের হুমকি বরদাশত করব না এবং নিজেদের মূল্যবোধ রক্ষা করব।’

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে স্পেনের রোটা ও মোরন ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়।

এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, স্পেন যদি তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়, তবে ওয়াশিংটন দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। ট্রাম্পের এই হুমকির জবাবেই স্পেনের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া এল।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছিলেন, ইরানের সঙ্গে এই সংঘাত একটি বড় ধরনের বৈশ্বিক বিপর্যয় ডেকে আনতে পারে। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘কারও প্রতিশোধ বা পাল্টা ব্যবস্থা এড়ানোর জন্য আমরা এমন কিছুর অংশীদার হব না যা বিশ্বের জন্য ক্ষতিকর এবং আমাদের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থী।’

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সোচ্চার পেদ্রো সানচেজ। তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে তাঁর সরকারের অবস্থান তুলে ধরছেন মাত্র তিন শব্দে—‘যুদ্ধ চাই না’।

প্রতিবেশী দেশগুলোতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানের প্রেসিডেন্ট

এখনো চূড়ান্ত হননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা, হয়েছে সংক্ষিপ্ত তালিকা

তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র, রাষ্ট্রদূতকে তলব

ইসরায়েলি হামলায় হাজারো ইরানি সেনা নিহতের দাবি

সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মতো ক্ষেপণাস্ত্র কি ইরানের আছে

সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা

ইরান যুদ্ধে চীন-রাশিয়া কোনো ফ্যাক্টর নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

চার দিনে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজের অন্তত ৮০ আরোহী নিহত: শ্রীলঙ্কা

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে মার্কিন ডুবোজাহাজ: হেগসেথ