হোম > বিশ্ব > আফ্রিকা

করোনা মোকাবিলায় ব্যর্থ তিউনিসিয়ার সরকার, পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতার জেরে ক্ষুব্ধ হয়ে উঠেছিল তিউনিসিয়ার জনগণ। সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশের সর্বত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। গণবিক্ষোভের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত করে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ।

প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ নতুন প্রধানমন্ত্রীকে সহায়তার ঘোষণা দিয়েছেন। দেশে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তিনি দাবি করেছেন, সংসদ স্থগিত করার অনুমতি সংবিধানই তাঁকে দিয়েছে। দেশ যখন বিপদের মুখে, তখন তিনি এমন সিদ্ধান্ত নিতেই পারেন।

নিজ বাসভবনে জরুরি সভা শেষে এক বিবৃতিতে প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ নতুন প্রধানমন্ত্রীর সহায়তায় নির্বাহী ক্ষমতা গ্রহণ করবেন বলে জানান।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে কায়েস সাইয়েদ বলেন, জনগণের অধিকার নিয়ে ভণ্ডামি, বিশ্বাসঘাতকতা ও লুটপাটের কারণে বহু মানুষ প্রতারিত হয়েছেন।

প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যাঁরা অস্ত্র হাতে তুলে নিতে চাইছেন আমি তাঁদের সতর্ক করছি। কেউ যদি গুলি ছোড়ে, এর জবাবে সামরিক বাহিনীও গুলি ছুড়বে।’ 

তবে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছে বিরোধীরা।

তিউনিসিয়ার পার্লামেন্টের স্পিকার র‍্যাচেড ঘানুচি এ পদক্ষেপের পর প্রেসিডেন্ট সাইয়েদকে ‘বিপ্লব ও সংবিধানের বিরুদ্ধে অভ্যুত্থান’ চালানোর অভিযোগ করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে র‍্যাচেড ঘানুচি বলেন, ‘আমরা মনে করি প্রতিষ্ঠানগুলো এখনো টিকে আছে। ক্ষমতাসীন এন্নাহদার পার্টির সমর্থক ও তিউনিসিয়ার জনগণ এ বিক্ষোভ প্রতিহত করবেন।’

উল্লেখ্য, রাজধানী তিউনিসিয়াসহ গতকাল রোববার কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। তাঁরা সরকারের উদ্দেশে ‘চলে যাও, চলে যাও’ স্লোগান দেন। এ ছাড়া পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবিতেও স্লোগান তোলেন তাঁরা। পরে পার্লামেন্ট ভেঙে দেওয়া ও প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার সংবাদে তাঁরা উল্লাস প্রকাশ করেন।

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি

ট্রাম্পের আদেশে বন্ধ ইউএসএআইডি: দারিদ্র্য–ক্ষুধায় মৃত্যুর প্রহর গুনছে ইথিওপিয়ার মানুষ