হোম > বিশ্ব > আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৭৩

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি পাঁচতলা ভবনে আগুন লেগে অন্তত ৭৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন অনেকে। মধ্য জোহানেসবার্গের এ এলাকায় শত শত অস্থায়ী বসতি রয়েছে। 

মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন এখন নিভিয়ে ফেলা হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি পরিষেবা পুনসংযোগের কাজ চলছে। 

শহরের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। 

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। জোহানেসবার্গ সিটি করপোরেশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে বলেছে, শহরের ডেলভারস অ্যান্ড আলবার্ট স্ট্রিটের সিবিডি কর্নার নামে একটি ভবনে আগুন লাগে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, ভবনটির নিচতলা কমলা রঙের শিখায় ভরে গেছে। পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন। ভবনটির চারপাশে বিপুলসংখ্যক মানুষ ছোটাছুটি করছে।

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি

ট্রাম্পের আদেশে বন্ধ ইউএসএআইডি: দারিদ্র্য–ক্ষুধায় মৃত্যুর প্রহর গুনছে ইথিওপিয়ার মানুষ