হোম > বিশ্ব > আফ্রিকা

এইচআইভির শঙ্কায় স্পুতনিকের প্রয়োগ বন্ধ করল আফ্রিকার ২ দেশ

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার তৈরি স্পুতনিক টিকা দিলে পুরুষের এইচআইভি সংক্রমণের ঝুঁকি বাড়ে। এরই মধ্যে দেশটি এই টিকা প্রয়োগ করা বন্ধ করেছে। দক্ষিণ আফ্রিকার পর নামিবিয়াও করোনার টিকা প্রয়োগ বন্ধ করেছে। নামিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

একটি বিবৃতিতে নামিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পুরুষ যারা স্পুতনিক পেয়েছেন তাদের এইচআইভি সংক্রামিত হওয়ার ঝুঁকি বেশি; এমন শঙ্কায় প্রশাসন এই টিকাটির প্রয়োগ বন্ধ করে দিয়েছে। 

নামিবিয়া সার্বিয়া থেকে ৩০ হাজার ডোজ স্পুতনিকের টিকা পেয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১২০ জনকে এই টিকা প্রয়োগ করা হয়েছে। 

গত সোমবার দক্ষিণ আফ্রিকার টিকা নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে হওয়া গবেষণায় দেখা গেছে স্পুতনিকের টিকায় এইচআইভির ঝুঁকি রয়েছে। 

তবে স্পুতনিক টিকা তৈরিকারী প্রতিষ্ঠান রাশিয়ার গামালিয়া সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের তৈরি ভ্যাকসিন এইচআইভির ঝুঁকি বাড়ায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি

ট্রাম্পের আদেশে বন্ধ ইউএসএআইডি: দারিদ্র্য–ক্ষুধায় মৃত্যুর প্রহর গুনছে ইথিওপিয়ার মানুষ