হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য টিপস

গরমে বাড়তি যত্ন

স্বাস্থ্য ডেস্ক

প্রচণ্ড গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন; বিশেষ করে শিশু ও বয়স্করা। তাই তাদের জন্য চাই বাড়তি যত্ন। বিশেষজ্ঞরা বলছেন, এ সময় ঘাম বসে সর্দি-কাশি হতে পারে। কিছু বিষয় খেয়াল করলে আবহাওয়া পরিবর্তনজনিত রোগ সহজে প্রতিরোধ করা যায়।

যা করবেন
» অতিরিক্ত গরমে ভারী কাপড় পরা থেকে যতটা সম্ভব বিরত থাকুন। হালকা ও সুতি কাপড় এ সময় আরামদায়ক। পাশাপাশি ছাতা ব্যবহার করুন। 
» গরমে ঘামের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত লবণ বের হয়ে যায়। তাই বাইরে বের হলে সঙ্গে পানি বা ফলের জুস রাখতে হবে। এগুলো পানিশূন্যতার হাত থেকে রক্ষা করবে। 
» শিশুরা অনেক সময় পানি খেতে অনীহা প্রকাশ করে। সে ক্ষেত্রে স্যালাইন বা ফলের রস খাওয়াতে হবে। 
» এ সময় ত্বকে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে। তাই নিয়মিত ত্বক পরিষ্কার রাখতে হবে। দাবদাহ বেশি হলে দিনে দুবার গোসলের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 
» বয়স্করা খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না। মনে রাখতে হবে, বয়স বাড়ার সঙ্গে মানুষের রোগ প্রতিরোধক্ষমতা কমে। তাই এ সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। 
» অতিরিক্ত গরমে যে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে। সে ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

সুস্থ অন্ত্র ও দীর্ঘায়ুর নতুন লাইফস্টাইল ট্রেন্ড

যে লক্ষণগুলো অবহেলার নয়

ভাত খেয়েও ডায়াবেটিস কমবে, জেনে নিন উপায়

সালাদ হতে পারে ফুড পয়জনিংয়ের কারণ

অবহেলার শিকার রোগীদের পাশে দাঁড়াবে স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন

নাজাল স্প্রে অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি ও প্রতিকার

২৬-এ থেমে গেলেন ক্যানসারের বিরুদ্ধে নিজের লড়াই তুলে ধরা টিকটক তারকা সিডনি

ব্যায়ামের আগে কী খাবেন, কখন খাবেন

জিম ছাড়াই মন ভালো করার ম্যাজিক ট্রিক

প্রিয় দলকে সমর্থন মানসিক স্বাস্থ্য ভালো রাখে