শীতের রাতে বা ঠান্ডা আবহাওয়ায় হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া শরীরের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। শরীরের মূল অংশ (কোর) উষ্ণ রাখতে রক্তনালি সংকুচিত হয়ে হাত-পায়ে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। তবে রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, ধমনির রোগ, ভিটামিন বি-১২-এর ঘাটতি বা ধূমপানের কারণেও সারাক্ষণ পা ঠান্ডা থাকতে পারে।
পা উষ্ণ রাখতে করণীয়
- মোজা ও উষ্ণ পোশাক: রাতে ঘুমানোর সময় উষ্ণ মোজা এবং শরীর গরম রাখতে স্তরে স্তরে পোশাক পরুন। তবে অতিরিক্ত টাইট মোজা পরবেন না।
- হিটিং প্যাডের ব্যবহার: রাতে বিশ্রামের সময় পায়ের পাতায় বা কোমরের নিচের অংশে ইলেকট্রিক হিটিং প্যাড ব্যবহার করতে পারেন; এতে রক্তনালি প্রসারিত হয়ে পায়ে রক্তপ্রবাহ বাড়ে।
- হালকা ব্যায়াম ও মালিশ: বিছানায় শুয়ে বা বসে পায়ের আঙুল নাড়ানো, গোড়ালি ঘোরানো এবং দ্রুত হাতে পা মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে। এ ছাড়া প্রতিদিন নিয়ম করে হাঁটা ও ব্যায়াম করা জরুরি।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
যদি পা সব সময় ঠান্ডা থাকে, আঙুলের রং বদলে যায়, কিংবা পায়ে অবশ ভাব বা ঝিনঝিন করার মতো উপসর্গ দেখা দেয়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: হেলথলাইন