হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য টিপস

মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন

ফিচার ডেস্ক

ইদানীং মানসিক সমস্যা দেখা যাচ্ছে প্রায় সব বয়সী মানুষের মধ্যে। এর উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে, ঘুম না হওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই শান্তি না পাওয়া। এসব উপসর্গ দূর করতে কিছু বিষয় মেনে চললে উপকার পাওয়া যায়। প্রাথমিকভাবে যা করতে পারেন:

  • নিজের চিন্তা ও আবেগ লিখে ফেলুন। এটি মানসিক চাপ কমায়।
  • প্রোগ্রেসিভ মাসল রিলাক্সেশন বা গাইডেড ইমেজারি কিংবা শিথিল হওয়ার জন্য মেডিটেশন করুন এবং নিজের প্রতি সদয় হোন।
  • নিজের সঙ্গে নেতিবাচক আলাপ এড়িয়ে চলুন।
  • মানসিক যেকোনো সমস্যায় পরিবার ও বন্ধুদের সঙ্গে খোলামেলা কথা বলুন।
  • ধর্মীয় কিংবা আধ্যাত্মিক অনুশীলন করতে পারেন।
  • নিয়মিত খাওয়া, ঘুমানো এবং কাজ বন্ধ করবেন না।
  • ছোট ছোট অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করে আত্মবিশ্বাস বাড়ান।
  • মানসিক রোগকে শারীরিক রোগের মতোই গুরুত্ব দিন।
  • যেকোনো ধরনের মানসিক রোগ কারও দুর্বলতা নয়। প্রত্যেকের সমস্যা আর সমাধানও ভিন্ন। তাই চিকিৎসা ব্যক্তিগতভাবে নির্ধারিত হওয়া উচিত।

তবে মানসিক রোগের ধরন অনেক এবং প্রতিটির চিকিৎসা ও প্রতিরক্ষার পদ্ধতিও ভিন্ন।সঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ, সুস্থ জীবনযাপন এবং সামাজিক সহায়তার মাধ্যমে মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি আপনি বা আপনার কাছের কেউ মানসিক সমস্যায় ভোগেন, তাহলে দ্রুততম সময়ে একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।