হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য টিপস

ডেঙ্গু মোকাবিলায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ান

লিনা আকতার 

এসেছে বর্ষাকাল। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা। রোগ প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করার মধ্য দিয়ে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা সম্ভব। কিছু খাবার প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। যাঁদের রোগ প্রতিরোধের ক্ষমতা বেশ দুর্বল, তাঁদের জন্য ডেঙ্গু জ্বর মারাত্মক হয়ে ওঠার আশঙ্কা বেশি। কিছু কিছু খাবার ডেঙ্গুর উপসর্গগুলোর বিরুদ্ধে লড়াই করতে বিশেষভাবে সাহায্য করে। যে খাবারগুলো আপনাকে সহায়তা করতে পারে—

লেবুজাতীয় খাবার

লেবুজাতীয় ফল ভিটামিন সি-তে ভরপুর, যা রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। ভিটামিন সি শ্বেত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে। এ ধরনের খাবারে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, যা শরীরকে ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। এ-জাতীয় ফলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের লেবু, কমলা, জাম্বুরা, কিউই ইত্যাদি।

রসুন

রসুন খাবারে তীব্র স্বাদ যোগ

করে। এটি প্রায় প্রতিটি রান্নাঘরের অপরিহার্য অংশ। এ ছাড়া রসুন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও সাহায্য করতে পারে। এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। রসুনের মধ্যে ব্যাকটেরিয়া ও ছত্রাকরোধী গুণ রয়েছে। এতে সালফারের উপস্থিতি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক।

দই

দই শক্তিশালী প্রোবায়োটিকস, যা রোগ প্রতিরোধব্যবস্থার কার্যকারিতা বাড়াতে সাহায্য

করে। আপনি দিনের যেকোনো সময় তাজা দই খেতে পারেন। এটি স্বাস্থ্যকর উপাদানে ভরপুর। এ ছাড়া দই আপনার হজমশক্তি উন্নত করতেও সাহায্য করবে।

বাদাম

বাদাম একটি স্বাস্থ্যকর খাবার। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলতে আপনি কাঠবাদাম খেতে পারেন। এটি ভিটামিন ই-তে ভরপুর। এ ছাড়া কাঠবাদামে একাধিক পুষ্টি উপাদান রয়েছে। প্রতিদিন কয়েকটি কাঠবাদাম হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করতে পারে।

পালংশাক

পালংশাক স্বাস্থ্যকর পাতাযুক্ত শাকগুলোর মধ্যে অন্যতম। খাদ্যতালিকায় পাতাযুক্ত শাকসবজি অপরিহার্য অংশ হওয়া উচিত। পালংশাকে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা-ক্যারোটিন রয়েছে, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এতে প্রচুর আঁশও রয়েছে, যা ওজন কমাতে সহায়ক।

হলুদ

হলুদ হলো সোনালি মসলা, যা ঔষধি গুণে ভরপুর। এটি রোগ প্রতিরোধব্যবস্থার কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। এই মসলায় প্রদাহবিরোধী গুণাবলি রয়েছে। দুধে কিছুটা হলুদ যোগ করতে পারেন। হলুদের চা-ও তৈরি করা যায়। এটি বিভিন্ন খাবারেও যোগ করা যেতে পারে।

আদা

আদার স্বাদ তীব্র। এটি সাধারণত চায়ের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়। আদা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর একটি খাবারও বটে। গলাব্যথা, প্রদাহ, বমি ভাব এবং ডেঙ্গু জ্বরের অন্যান্য উপসর্গ নিরাময়ে আদা অত্যন্ত সহায়ক।

লিনা আকতার, পুষ্টিবিদ, রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর

প্রিয় দলকে সমর্থন মানসিক স্বাস্থ্য ভালো রাখে

হাই-প্রোটিন ডায়েট কেন ওজন কমাতে কার্যকর

পেট ঠান্ডা রাখতে পারে যে সবজিগুলো

শরীর ডিটক্স করার সহজ উপায়

ঈদের আগে ও পরে দাঁতের যত্নে কী করবেন

এই গরমে আরামে থাকতে যা করবেন

আক্কেলদাঁতের ব্যথা কমাতে ঘরোয়া উপায়

মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন

গরমে সাইনোসাইটিসের ব্যথা থেকে বাঁচার উপায়

প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদ দিন ৬ খাবার