হোম > স্বাস্থ্য

হিমোগ্লোবিন বাড়াতে ৪ খাবার

স্বাস্থ্য ডেস্ক

শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম হলে রক্তস্বল্পতাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে। আয়রনসমৃদ্ধ খাবার হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। হাতের কাছেই এ ধরনের খাবার পাওয়া যায়।

হালিম দানা
হালিম দানা বা অ্যালিভ সিড আয়রনে ভরপুর একটি খাবার। এই ক্ষুদ্র বীজ নন-হিম আয়রনের একটি সমৃদ্ধ উৎস। আয়রন ছাড়াও অ্যালিভ সিড ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড ও ভিটামিন সির মতো অন্যান্য পুষ্টি 
দিয়ে পূর্ণ। 

ডালিম
ডালিমের ভিটামিন সি আয়রন শোষণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফল অ্যান্টি-অক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন ও খনিজের ভালো উৎস। ডালিমের দানা খেলে বা ডালিমের রস পান করলে তা আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করবে।

পালংশাক 
পালংশাকে ফোলেটের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে, যা লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য জরুরি। 
এ ছাড়া এতে রয়েছে আয়রন ও ভিটামিন সি। পালংশাক মূলত একটি ক্ল্যাসিক আয়রনসমৃদ্ধ খাবার।

ডিম 
একটি বড় আকারের সেদ্ধ ডিমে প্রায় ১ মিলিগ্রাম আয়রন থাকে। ডিম হলো হিম আয়রনের একটি সহজলভ্য উৎস, যা প্রাণিজ খাদ্যে পাওয়া যায়। এটি সহজেই শরীরে শোষিত হয়।

আ.লীগের কেনা ১৮ কোটি টাকার রেডিওথেরাপি মেশিন ভাঙারির পথে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৯

একে অন্যকে ‘প্রোটিন’ পাঠিয়ে অ্যান্টিবায়োটিক থেকে বাঁচে ব্যাকটেরিয়া, চাঞ্চল্যকর দাবি

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা, প্রয়োজনে ছুটি বাতিল

মিষ্টির পরিবর্তে ফল হোক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

আপনার গ্যাজেট ক্ষতি করছে যেভাবে

স্মৃতিশক্তি বাড়ানোর প্রাকৃতিক ও বিজ্ঞানসম্মত উপায়

গরম ঘরে ঘুমালে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি