হোম > স্বাস্থ্য

একদিনের ব্যবধানে ডেঙ্গুতে দ্বিগুণ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাত্র একদিনের ব্যবধানে দেশব্যাপী দ্বিগুণের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র ওঠে এসেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৫ জন। যা বিগত ২৪ ঘণ্টায় ছিল ৭৫ জন। এসব রোগীর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে ৬৫ জন, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, উত্তরে ১৮ জন, সিটির বাইরে ১৭ জন, বরিশালে ১১ জন, খুলনায় ১০ জন এবং ময়মনসিংহে দুজন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত ৪৮ জন মারা গেছেন। আর এ সময়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন চার হাজার ৫৬৬ জন। এসব রোগীর মধ্যে ৩২ দশমিক ৫ শতাংশ নারী ও ৬৭ দশমিক ৫ শতাংশ পুরুষ। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মৃত্যু হওয়া ৪৮ জনের মধ্যে ৩০ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, আটজন বরিশাল বিভাগে, চট্টগ্রাম সিটিতে একজন এবং সিটির বাইরে চারজন।

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭

ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার

বাংলাদেশি ওষুধ যাচ্ছে দেড় শর বেশি দেশে

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট প্রাণহানি ১২০৪

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১২০০ ছাড়াল

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন রোগী ১৮৫১

ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত

বিএমইউতে সমন্বিত ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা