হোম > স্বাস্থ্য

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২৫২

আজকের পত্রিকা ডেস্ক­

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুর ভিড় বাড়ছে। বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৯৮৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর ৯৭ জনের হাম শনাক্ত হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৬৭ জনের।

একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৫১২ জন। এরপর সিলেটে ২০২ জন, চট্টগ্রামে ১১০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৮, খুলনায় ৫৬ ও রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।

হামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩৫৩

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

দাঁড়িয়ে নাকি বসে প্রস্রাব—পুরুষদের জন্য কোনটি ভালো? গবেষণায় মিলল উত্তর

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

স্ট্রোকে দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন

হাঁটার গতি ও তীব্রতা হতে পারে দীর্ঘায়ুর চাবিকাঠি

অ্যান্টিবায়োটিক: ডোজ সম্পন্ন না করলে শরীরের যেসব ক্ষতি হয়

অতিরিক্ত ওজন ডেকে আনে বিপদ

পেস্তাবাদাম কি ঘুম আনতে পারে

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২