হোম > স্বাস্থ্য

সকালের স্বাস্থ্যকর ৫ পানীয়

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

সকালে শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি কয়েক ধরনের পানীয় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

অল্প সময়ে সহজে সেগুলো তৈরি করা যায়। এসব পানীয় মৌসুমি সর্দি-জ্বর এবং অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করবে।

হলুদ ও আদা-চা

হলুদে থাকা প্রাকৃতিক রাসায়নিক উপাদান কারকিউমিন শরীরের জন্য উপকারী। এক গবেষণায় দেখা গেছে, কারকিউমিন সাপ্লিমেন্ট গ্রহণ করলে শরীরে প্রদাহের মাত্রা কমে যায়। এটি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আমলকীর রস

এক গবেষণা থেকে জানা যায়, আমলকী প্রাকৃতিক ভিটামিন সি-এর দ্বিতীয় সর্বোচ্চ উৎস। প্রতিটি আমলকীর মধ্যে ৬০০ থেকে ৭০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। এটি সাদা রক্তকণিকার উৎপাদন বাড়ায় এবং ত্বক রোগজীবাণুর সংক্রমণ থেকে রক্ষায় সাহায্য করে।

তুলসীর চা

তুলসীর চা মানসিক চাপ কমাতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও জিংক শরীরে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

সবুজ স্মুদি

সকালের পানীয় হিসেবে সবুজ স্মুদি অত্যন্ত পুষ্টিকর। এটি ক্লোরোফিল, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ থাকায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে।

হলুদ দুধ

এটি একটি ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক পানীয়। হলুদ দুধ স্বাস্থ্য উপকারিতায় ভরপুর এবং পাচনতন্ত্রের সুস্থতা বজায় রাখে।এই পানীয়গুলো নিয়মিত খেলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়বে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত থাকা যাবে।

সূত্র: হেলথশট

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

প্রথমবারের মতো গর্ভস্থ শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

বর্ষার শুরুতেই ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ কেয়ার-বিষয়ক ২০ ঘণ্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৭১৬

বেশি ঘুমও কি কম ঘুমের মতোই ক্ষতিকর

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ব্রিটেনে শিশুদের মধ্যে উৎকণ্ঠার ‘মহামারি’, মানসিক চিকিৎসা নিয়েছে ১০ লাখ