হোম > স্বাস্থ্য

পিরিয়ডের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

স্বাস্থ্য ডেস্ক

পিরিয়ড বা ঋতুস্রাবের সময় হরমোনের পরিবর্তনের কারণে অনেকের পেটে ব্যথা হয়। এ সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথা কমানোর ওষুধসহ কোনো ওষুধ খাওয়া উচিত নয়। বিশেষজ্ঞরা বলেন, পিরিয়ডের সময় জরায়ুতে চাপ পড়ে এবং পেশির সংকোচন-প্রসারণের জন্য পেটে ব্যথা হয়। এই ব্যথার তীব্রতা ছড়িয়ে পড়তে পারে কোমর ও শরীরে। ঘরোয়াভাবেও এ ব্যথা কমানো যায়।

হট ওয়াটার ব্যাগ
প্রাকৃতিক উপায়ে পিরিয়ডের ব্যথা কমানোর এটিই প্রাথমিক ধাপ। পেটে গরম পানির সেঁক দিলে ব্যথা অনেক কমে যায় এবং আরামবোধ হয়। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ লাইন জানিয়েছে, কিছু খাবার পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে। এগুলোর মধ্যে আছে: 

ক্যামোমাইল টি
পিরিয়ডের সময় ক্যামোমাইল টি উপকারে আসতে পারে। এই চায়ের রয়েছে প্রদাহরোধী এবং অ্যান্টি স্প্যাসমোডিয়্যাক বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্য ঋতুস্রাবজনিত ব্যথা অনেকটা কমাতে সক্ষম। এই চা পানের সঙ্গে দেহে গ্লাইসিন নামের একধরনের উপাদান তৈরি হয়। এটি স্নায়ুকে নিস্তেজ করে দেয়। এতে যন্ত্রণা কম হয়।

ডার্ক চকলেট
পিরিয়ডের সময় চকলেট খেতে নিষেধ করা হলেও ডার্ক চকলেট খেতে বলেন অনেক চিকিৎসক। এটি ক্লান্তি ও অবসাদ কাটাতে সহায়তা করে।

আদা চা
পিরিয়ডের ব্যথা থেকে মুক্তি পেতে আদা চা পান করলে ব্যথা অনেকটাই কমে। ব্যথা কমাতে ও বমি ভাব দূর করতে আদা ভূমিকা রাখে।

সূত্র: হেলথ লাইন

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

সংক্রমণের চূড়ায় পৌঁছেছে হাম

রক্তচাপের ওঠানামা সামাল দেবেন যেভাবে

হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর প্রাণহানি

ইবোলার আগ্রাসন ফিরে আসার শঙ্কা

ঈদের আগে ও পরে দাঁতের যত্নে কী করবেন

মদ্যপান যখন চোখের শত্রু

ভারী খাবারে অস্বস্তি থাকবে না যা খেলে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু