হোম > স্বাস্থ্য

এই সময় শিশুর ডায়রিয়া হলে

ডা. নূরজাহান বেগম 

বর্ষায় অনেক শিশুর ডায়রিয়া হয়। তাই এ সময় মা-বাবা ও পরিবারের সদস্যদের বাড়তি সতর্কতা মেনে চলতে হবে।

যা করতে হবে
•    খাওয়ার পানি ভালো করে ফুটিয়ে খেতে হবে। পানি ফুটে ওঠার পর আরও ১০ থেকে ১৫ মিনিট নির্দিষ্ট তাপমাত্রায় রেখে ফোটাতে হবে। ফিল্টার ব্যবহার করলে সেটা ঠিকমতো কাজ করছে কি না, ছাঁকনি এবং কিট ঠিক আছে কি না, সেগুলোও দেখতে হবে।
•    ছয় মাসের নিচের শিশুরা যেহেতু শুধু বুকের দুধ খায়, সে ক্ষেত্রে শিশুর কাছে এসব জীবাণু যায় যাঁরা দেখাশোনা করছেন, তাঁদের কাছ থেকে। মা ও অন্যরা শিশুকে ধরার আগে ভালো করে হাত ধুয়ে নেবেন।
•    নবজাতক থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত শিশুদের গোসলের সময় খাওয়ার পানি ব্যবহার করতে হবে। কারণ, শিশুরা প্রায়ই গোসলের সময় পানি খেয়ে ফেলে।
•    খাওয়ার আগে গ্লাস ও প্লেট খাওয়ার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
•    শিশুরা বাইরের পানিজাতীয় কী খাবার খাচ্ছে, সে ব্যাপারে নজর দিতে হবে; বিশেষ করে স্কুলের শিশুদের প্রতি। রাস্তার পাশ থেকে ফুচকা, চটপটি, আখের রস কিংবা বিভিন্ন ধরনের শরবত কিনে খাওয়ানো যাবে না।
•    পাতলা পায়খানা হলে খাওয়ার স্যালাইন (বয়স অনুযায়ী), ডাবের পানি, চিড়ার পানি, কাঁচকলায় তৈরি খাবারের সঙ্গে স্বাভাবিক খাবার দিতে হবে। যদি শিশু নিস্তেজ হয়ে যায়, প্রস্রাব কমে যায়, কিংবা পায়খানার সঙ্গে রক্ত গেলে দ্রুততম সময়ে হাসপাতালে নিতে হবে।

ডা. নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

হামের উপসর্গে মৃত্যু আরও ৬, মোট ৮৬০

হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছাড়াল

যৌথ সিদ্ধান্তে শক্তিশালী পরিবার, স্বাস্থ্যব্যবস্থায় প্রয়োজন সুশাসন

২০৩০ সালের বৈশ্বিক পুষ্টি লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি কর্মস্থলে চাই মাতৃদুগ্ধ কর্নার

হামের চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি ১০ পরিবারের ৯টিই ঋণ নিয়েছে: জরিপের ফল

হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

হামের টিকা অকার্যকর হওয়ার মতো জিনগত পরিবর্তনের প্রমাণ নেই: আইসিডিডিআরবি

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৬, হাসপাতালে ভর্তি ৪২৩