হোম > স্বাস্থ্য

গ্রিন টি পান করার নিয়ম

স্বাস্থ্য ডেস্ক

নানান উপকারের আশায় অনেকে ঝোঁকেন গ্রিন টি বা সবুজ চায়ের দিকে। কিন্তু সঠিক উপকার পেতে কতটা আর কীভাবে গ্রিন টি খাওয়া জরুরি, তা জানেন কি?

খালি পেটে গ্রিন টি নয় 
গ্রিন টি ডিটক্স হলেও সকালে খালি পেটে পান করা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, গ্রিন টি খেতে হলে দুটি ভারী খাবারের মাঝখানের বিরতিতেই খাওয়া উচিত। 

দিনে দুই থেকে তিন কাপ 
স্বাস্থ্যকর বলেই যত খুশি ততবার গ্রিন টি পান করা যাবে না। চা বা কফির মতো এতেও ক্যাফেইন থাকে। আর ক্যাফেইন আয়রন শোষণের পরিমাণ কমিয়ে দেয় বলে তিন কাপের বেশি গ্রিন টি পান করা উচিত নয়। 

খাওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন টি নয় 
খাবারে যে প্রোটিন থাকে, তা হজমের আগে গ্রিন টি পানে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। তাই খাওয়ার পরেই এটি পান করা যাবে না।

এর সঙ্গে ওষুধ মেশাবেন না 
বিভিন্ন ওষুধের উপাদান গ্রিন টির সঙ্গে মিশে জটিলতা তৈরি করে। তাতে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে বলে গ্রিন টি পানের সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়া যাবে না।

বাংলাদেশে হামে কেন মৃত্যু থামছেই না, কোথায় ঘাটতি, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রদাহ কমাতে সহায়ক যেসব খাবার

সুস্থ অন্ত্র ও দীর্ঘায়ুর নতুন লাইফস্টাইল ট্রেন্ড

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

চশমার বিকল্প আইসিএল সার্জারি, যা জানা জরুরি

ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রতিরোধ ও চিকিৎসা

অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের সম্পর্ক নেই—বড় গবেষণায় দাবি

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা