হোম > স্বাস্থ্য

এসএমসি প্লাসের ইলেক্ট্রোলাইট ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিল খাদ্য আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত। আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবার এ নির্দেশ দেন বলে নিরাপদ কর্তৃপক্ষের পরিদর্শক কামরুল হাসান জানান।

একই সঙ্গে ইলেক্ট্রোলাইট ড্রিংস বাজারজাতকারী প্রতিষ্ঠান একমির তানভীর সিনহাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আদালতে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার পর আদালত তাঁকে জরিমানা করেন। একই সঙ্গে বাজার থেকে ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ দেন।

এর আগে গত মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে মানবদেহের জন্য ক্ষতিকর বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের বিরুদ্ধে মামলা করেন। 

তার পরিপ্রেক্ষিতে এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, রিচার্জ ও টারবোর ড্রিংকসের মালিককে তলব করেন আদালত। আজ সকালে আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকার করে জামিন চান একমির কর্ণধার তানভীর সিনহা। 

তানভীর সিনহা বলেন, এতে তাঁদের দোষ নেই। কারণ, তাঁরা জানতেন না, এটার লাইসেন্স নেই। পরে আদালত তাঁকে ১৬ লাখ টাকা জরিমানা করেন। 

অনুমোদনহীন ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রির কথা স্বীকার করায় এসএমসি প্লাসের কর্ণধার ওয়ালিউল ইসলামকে গত বৃহস্পতিবার ১৬ লাখ টাকা জরিমানা করে বিশুদ্ধ খাদ্য আদালত। 

গত মঙ্গলবার বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালত। সেই সঙ্গে পাঁচটি কোম্পানির মালিকদের আগামী ৫, ৬ ও ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

পরিবেশের ভারসাম্য ও জীবাণুর রূপান্তর: জনস্বাস্থ্যের জন্য অদৃশ্য মহাবিপদ

প্রথমবার এআইয়ের নকশায় তৈরি হলো ‘সুপার-অ্যান্টিজেন’ টিকা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ

হাম ও উপসর্গে মারা গেল আরও ৪ জন, মৃত্যু বেড়ে ৬০৫

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু হাসপাতালের অবহেলায়: স্বাস্থ্যমন্ত্রী

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের, মোট মৃত্যু ৬০০ ছাড়াল

মহাখালীর হাসপাতালপাড়া: সন্ত্রাসী চক্রের দাপটে আতঙ্কে চিকিৎসকেরা

হামের প্রাদুর্ভাব: ছোটমণি নিবাসেও হামের থাবা

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৬ জনের, মোট মৃত্যু ৬০০ ছুঁইছুঁই