হোম > স্বাস্থ্য

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৯

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ দেখা গেছে ৮৯৬ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৬৫ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৪ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৫৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৩৭৬ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৩ হাজার ৬১৩ জন। একই সময় ৯৫ হাজার ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯১ হাজার ৪৮৩ জন বাড়ি ফিরেছে।

আ.লীগের কেনা ১৮ কোটি টাকার রেডিওথেরাপি মেশিন ভাঙারির পথে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

একে অন্যকে ‘প্রোটিন’ পাঠিয়ে অ্যান্টিবায়োটিক থেকে বাঁচে ব্যাকটেরিয়া, চাঞ্চল্যকর দাবি

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫০

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা, প্রয়োজনে ছুটি বাতিল

মিষ্টির পরিবর্তে ফল হোক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

আপনার গ্যাজেট ক্ষতি করছে যেভাবে

স্মৃতিশক্তি বাড়ানোর প্রাকৃতিক ও বিজ্ঞানসম্মত উপায়

গরম ঘরে ঘুমালে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৫০