হোম > স্বাস্থ্য

হাত ধুলেও হতে পারে ত্বকের ক্ষতি

ফিচার ডেস্ক 

জীবাণু থেকে সুরক্ষিত থাকতে স্যানিটাইজার বা হ্যান্ডওয়াশ ব্যবহার করে হাত ধোয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

তবে বারবার হাত ধোয়ার ফলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে। কারণ, হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার ব্যবহারের ফলে হাতের ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে শুষ্ক হতে পারে। এতে হাত বিভিন্নভাবে সংক্রমিত হতে পারে। তাই হাত ধোয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

যেসব সমস্যা হতে পারে

  • ত্বক অতিরিক্ত শুষ্ক হলে চুলকানি, ফুসকুড়িসহ অন্যান্য সমস্যা।
  • একজিমা, অ্যাটোপিক ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের মতো সমস্যা।
  • সাবানে থাকা রাসায়নিক পদার্থ; যেমন সোডিয়াম লরিল সালফেট বা সোডিয়াম লরেথ সালফেট ত্বকে ক্ষত সৃষ্টি করতে পারে এবং ত্বকের পিএইচের ভারসাম্যহীনতা।

সমাধান

  • হাতের ত্বক নরম ও মসৃণ রাখতে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বক সতেজ রাখতে সহায়তা করে।
  • রাতে ঘুমানোর আগে হাত ধুয়ে অ্যালোভেরার জেল হাতে লাগান। এতে সারা রাত ত্বকের কোষগুলো পুষ্টি পেয়ে সুস্থ থাকে।
  • হাত ধোয়ার পর হাত দ্রুত মুছে নিন। সাবান ব্যবহারের সময় অল্প ক্ষারযুক্ত সাবান বা হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে।
  • ভিটামিন ই, কোকো বাটার, শিয়া বাটারসমৃদ্ধ ময়শ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।

এসব পদ্ধতি অবলম্বন করলে হাতের ত্বক হবে সুস্থ ও সুন্দর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

২০৩০ সালের বৈশ্বিক পুষ্টি লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি কর্মস্থলে চাই মাতৃদুগ্ধ কর্নার

হামের চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি ১০ পরিবারের ৯টিই ঋণ নিয়েছে: জরিপের ফল

হাম ও উপসর্গে মৃত্যু ৮৫০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

হামের টিকা অকার্যকর হওয়ার মতো জিনগত পরিবর্তনের প্রমাণ নেই: আইসিডিডিআরবি

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৬, হাসপাতালে ভর্তি ৪২৩

পশ্চিমে ভ্যাসেকটমি বা স্থায়ী বন্ধ্যাকরণে তরুণদের আগ্রহ কেন বাড়ছে

আইসিইউতে থাকা জীবাণুর ৮৯ শতাংশই এখন বহু ওষুধ-প্রতিরোধী

অল্প বয়সে বিয়ে, অসচেতনতা ও মাতৃদুগ্ধ না দেওয়ায় পুষ্টিহীনতা বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী