হোম > স্বাস্থ্য

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৬৬১

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদন থেকে হাম পরিস্থিতির এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১১১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৯৬৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে তিন ও ময়মনসিংহে একজন মারা গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৮৮ হাজার ৮৯৫ জনের মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩ হাজার ২৭৭ জন রোগী। অন্যদিকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৬৯ হাজার ৬৮৮ জন।

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

হামের টিকা অকার্যকর হওয়ার মতো জিনগত পরিবর্তনের প্রমাণ নেই: আইসিডিডিআরবি

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৬, হাসপাতালে ভর্তি ৪২৩

পশ্চিমে ভ্যাসেকটমি বা স্থায়ী বন্ধ্যাকরণে তরুণদের আগ্রহ কেন বাড়ছে

আইসিইউতে থাকা জীবাণুর ৮৯ শতাংশই এখন বহু ওষুধ-প্রতিরোধী

অল্প বয়সে বিয়ে, অসচেতনতা ও মাতৃদুগ্ধ না দেওয়ায় পুষ্টিহীনতা বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্ষাকালীন রোগ প্রতিরোধের উপায়

ব্যায়ামের আগে কী খাবেন, কখন খাবেন

বংশগত চোখের রোগ রেটিনাইটিস পিগমেন্টোসা

খাবারের মাঝে পানি পান, ওজন কমায় নাকি বাড়তি খাওয়া হয়