হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৫১ জন ডেঙ্গু রোগী।

আজ বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে (উত্তর ও দক্ষিণ সিটি) ৫৭, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৯, চট্টগ্রাম বিভাগে ৪০, খুলনা বিভাগে ৪০, রাজশাহী বিভাগে ১২, বরিশাল বিভাগে ৬৬, ময়মনসিংহ বিভাগে ১৫ ও সিলেট বিভাগে দুজন রয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত ৬ হাজার ৮৭৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৬৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৫৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছে জুন মাসে। এই মাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০৭।

চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৪৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৬ শতাংশ নারী।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছে।

তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই: ডা. জুবাইদা রহমান

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনা মূল্যে করার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

কিশোরী মাতৃত্বের হার আবার ঊর্ধ্বমুখী

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ৭৪১

প্রাণীদের মানসম্মত ওষুধ খাওয়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ৭৩৮

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৩১

আলট্রা প্রসেসড ফুড চিনবেন যেভাবে

আতঙ্কের নাম চিকুনগুনিয়া আমাদের করণীয় কী