হোম > স্বাস্থ্য

মাইগ্রেনের ব্যথায় করণীয়

স্বাস্থ্য ডেস্ক

মাথাব্যথার অনেক ধরনের মধ্যে মাইগ্রেন একটি। এটি মাথার যেকোনো এক পাশ থেকে শুরু হয়ে পুরো মাথায় বা একেক সময় একেক অংশে হতে পারে। এই ব্যথা ৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

লক্ষণ

  • বমি বা বমির ভাব হতে পারে।
  • মুড সুইং, মাথা ঘোরা, অবসাদ হতে পারে।
  • আলোর প্রতি সংবেদনশীলতা বাড়তে পারে।

মুক্ত হতে

  • আলো ও শব্দে মাইগ্রেনের ব্যথা বাড়ে। অন্ধকার ঘরে শুয়ে থাকলে উপকার পাওয়া যায়।
  • হট ও কোল্ড ওয়াটার ব্যাগ বদল করে ঘাড়ে ও মাথায় ব্যবহার করতে পারেন।
  • নিয়মিত ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে হবে। রাতে ঘুমাতে যাওয়া ও সকালে ওঠার জন্য একটি নির্দিষ্ট সময় বেছে নিতে হবে।
  • রাতে ঘুমানোর আগে নিকোটিন ও অ্যালকোহল গ্রহণ করা যাবে না।
  •  কপালে বরফের প্যাক ব্যবহার করতে পারেন। 
  • ঘাড়, মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করতে পারেন। 
  • মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি মাথার কাছে রেখে ঘুমানো যাবে না।
  • লেবু ও আদা চা মাইগ্রেনের যন্ত্রণা কমাতে সাহায্য করে।
  • ইয়োগা করতে পারেন।
  • পরিমিত পরিমাণে ক্যাফেইনসমৃদ্ধ পানীয়, যেমন চা ও কফি মাথাব্যথা কমাতে সহায়তা করে।
  • পর্যাপ্ত পানি পান করতে হবে; প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দিনে দুই থেকে আড়াই লিটার পানি।
  • সবুজ শাকসবজি, ডিম, কাজুবাদাম, কলা, মাশরুম, বাদাম ইত্যাদি নিয়মিত খেলে উপকার পাবেন।

অদৃশ্য বায়ুদূষণে গর্ভের শিশুরও দীর্ঘমেয়াদি ফুসফুসের সমস্যা হয়: গবেষণা

শিশুর প্রারম্ভিক বিকাশের সহায়তা বিদ্যামান স্বাস্থ্যসেবাতেই সম্ভব: আইসিডিডিআরবি

হামের উপসর্গে ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২৮২

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২৩৩৩ ভর্তি

বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৯৮৮

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

যুক্তরাষ্ট্রে ৫ হাজারের বেশি হামের রোগী শনাক্ত, ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ