হোম > স্বাস্থ্য

সঠিকভাবে ব্রাশ করছেন তো

ডা. পূজা সাহা

সকালে ঘুম থেকে উঠেই আমাদের প্রথম কাজ দাঁত ব্রাশ করা। নিয়ম করে প্রতিদিন সকালে, আবার অনেকে সকাল ও রাতে দাঁত ব্রাশ করছি। তারপরও দাঁতের কিছু না 
কিছু সমস্যা হচ্ছেই! দাঁত তো ব্রাশ করছি, কিন্তু সেটা কি সঠিক নিয়মে হচ্ছে?

দাঁত ব্রাশের সঠিক পদ্ধতি

  • ভালো ব্র্যান্ডের নরম ব্রিসেলের ব্রাশ ব্যবহার করবেন। প্রথমে ব্রাশ পানিতে ভিজিয়ে তাতে অল্প পরিমাণ ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট লাগিয়ে ওপর-নিচ করে ব্রাশ করবেন। এতে দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা বের হয়ে যাবে।
  • ব্রাশ করার আগে ডেন্টাল ফ্লস দিয়ে দুই দাঁতের ফাঁকে ফ্লসিং করে নিন। তারপর কুলকুচি করে ব্রাশ করুন।
  • দুই পাটির দাঁত একসঙ্গে করে ব্রাশ দাঁতের সঙ্গে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আলতোভাবে ওপর-নিচ করে দাঁত ব্রাশ করবেন।
  • ছোট ছোট বৃত্তের মতো করে ব্রাশ করতে হবে। দাঁতের ভেতরের দিকে দাঁত ও মাড়ির সংযোগস্থলে বৃত্তাকারে আলতো করে দাঁত ব্রাশ করতে হবে।
  • তিন মাস অন্তর টুথব্রাশ পরিবর্তন করতে হবে। দীর্ঘদিন ব্যবহারে ব্রাশের ব্রিসল বাঁকা হয়ে গেলে তা পরিবর্তন করতে হয়।
  • দীর্ঘ সময় নিয়ে দাঁত ব্রাশ করার প্রয়োজন নেই। বেশি জোরে ও দ্রুত ব্রাশ করা থেকেও বিরত থাকুন। ব্রাশের আঘাতে যেন মুখগহ্বরের ভেতরে ঝিল্লির পর্দা ক্ষতিগ্রস্তনা হয়, সে বিষয়ে সতর্ক থাকুন।
  • দুই মিনিট ধরে দাঁত ব্রাশ করা ভালো। জরিপ বলে, বেশির ভাগ মানুষ ৩০ থেকে ৪৫ সেকেন্ডেই দাঁত ব্রাশের পাট চুকিয়ে ফেলেন। ফলে পেরিওডনটাইটিস ও জিনজিভাইটিস নামক জটিলতা দেখা দিতে পারে। আবার মুখে পুরু প্লাকের আস্তর থেকে ধমনিতেও প্লাক জমতে পারে।
  • প্রতিদিন সকালে নাশতা করার পর ও রাতে খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হয়। অনেকে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করেন, এটার দরকার নেই। 

বছরে অন্তত একবার একজন দাঁতের চিকিৎসকের কাছে যান ও পরামর্শ নিন। 

লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, ঢাকা

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’: আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯

ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

বাংলাদেশে হামে কেন মৃত্যু থামছেই না, কোথায় ঘাটতি, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রদাহ কমাতে সহায়ক যেসব খাবার

সুস্থ অন্ত্র ও দীর্ঘায়ুর নতুন লাইফস্টাইল ট্রেন্ড

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

চশমার বিকল্প আইসিএল সার্জারি, যা জানা জরুরি

ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রতিরোধ ও চিকিৎসা

অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের সম্পর্ক নেই—বড় গবেষণায় দাবি