হোম > স্বাস্থ্য

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি এআই দিয়ে তৈরি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও আটজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ২৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে আটজন।

চলতি বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৪৯ জনের। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৫১ জনের।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৩ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় নয়জন, চট্টগ্রামে ১০, খুলনায় চার ও সিলেটে দুজন রয়েছেন। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের।

হাম থেকে মুক্ত থাকতে জানতে হবে যেসব বিষয়

বিশ্বজুড়ে হামের ভয়াবহ প্রত্যাবর্তন, কারণ কী

হাম কেন এত ছোঁয়াচে, কীভাবে ছড়ায়, চিকিৎসা কী

হামের প্রাদুর্ভাব: নিয়মিত টিকার বাইরে ১০ শতাংশ শিশু

১৯৭০-এর আগে জন্মগ্রহণকারীরা কেন প্রাকৃতিকভাবে হাম প্রতিরোধী

গত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকা সংগ্রহে জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রামেক হাসপাতালের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানের’ মতো পরিচালিত হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্ববাসীর সামনে এক নীরব ঘাতক