হোম > স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১০৪৮

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে ঢাকায় ও অন্যজনের চট্টগ্রামে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৪৮ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হামের উপসর্গ নিয়েই মারা গেছে ৯৪৮ জন আর হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ১০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৪৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হলো।

একই সময়ে ল্যাব পরীক্ষায় ৫২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে মোট ২০ হাজার ৩৯৫ জন হামে আক্রান্ত বলে শনাক্ত হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪২৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১৬৫ জন মারা গেছে। এ ছাড়া অন্য বিভাগের মধ্যে রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।