হোম > স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পিআরও মাহমুদুল হাসান আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী আজ মঙ্গলবারের মধ্যে হাসপাতালটির আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কিছুদিন ধরে হঠাৎ করে হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী চলে আসে। শয্যা সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় মেঝেতে, এমনকি বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সোমবার একটি শিশুর মৃত্যুর খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর সঙ্গে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘আমাদের সুযোগ-সুবিধার অপর্যাপ্ততা বা অপ্রতুলতা রয়েছে। তবে চেষ্টার ত্রুটি নেই বা অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ইআরপিপি প্রকল্পের অর্থায়নে স্থাপিত আইসিইউ বন্ধ রয়েছে। আমরা একদিনের মধ্যে চিকিৎসক, এনেস্থিটিস্ট ও অন্যান্য জনবল পদায়ন বা সংযুক্ত করে আইসিইউ চালু করব।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রীর ওই আশ্বাসের পর আজ মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনজন চিকিৎসক, একজন জুনিয়র কনসালট্যান্ট (এনেস্থিশিয়া) ও একজন এনেস্থিটিস্টকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। পাঁচ শয্যার আইসিইউয়ের শয্যা, মেশিনারিজ ইত্যাদি সেট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংক্রামক ব্যাধি হাসপাতালের শয্যা সংখ্যা ১০০টি। সেখানে হামসহ জলাতঙ্ক, এইডস, টিটেনাস ইত্যাদি রোগীও ভর্তি থাকে। এই বিষয়টি বিবেচনায় পাশের ডিএনসিসি হাসপাতালেও হামের রোগীদের চিকিৎসার জন্য একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩

হাম: উপসর্গে মৃত্যু আরও ৪, মোট ৭৮৮

চাকরিতে নাইট ডিউটি: মারাত্মক স্বাস্থ্যঝুঁকি, সুস্থ থাকার দাওয়াই দিলেন বিজ্ঞানীরা

খুশির চোটে মরতে বসেছেন নারী, বিরল সমস্যার সন্ধান পেলেন চিকিৎসকেরা

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪২

হামের প্রাদুর্ভাব: উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মোট ৭৮৪

টানা বৃষ্টিতে বাড়ছে রোগবালাই লক্ষণ বুঝে সচেতন হোন

যেসব খাবার অজান্তেই শরীর ক্লান্ত করছে

মাঝরাতে ঘুম ভেঙে গেলে আবার ঘুমাবেন যেভাবে

বন্যার পানিতে চোখের বিভিন্ন রোগ প্রতিরোধের উপায়